Junior Resident Jobs 2026

জলপাইগুড়ি মেডিক্যাল কলেজে জুনিয়র রেসিডেন্ট প্রয়োজন, কারা আবেদন করতে পারবেন?

নির্দিষ্ট সময়ের চুক্তিতে নিযুক্তদের কাজ করতে হবে। ইন্টারভিউয়ের মাধ্যমে প্রার্থীদের যোগ্যতা যাচাইয়ে সিদ্ধান্ত নিয়েছেন হাসপাতাল কর্তৃপক্ষ।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ০১ জুলাই ২০২৬ ১৩:১১
Share:

— প্রতিনিধিত্বমূলক চিত্র।

রাজ্যের সরকারি মেডিক্যাল কলেজে চিকিৎসক পদে কর্মখালি। এ কথা জানিয়ে রাজ্য স্বাস্থ্য দফতরের ওয়েবসাইটে নিয়োগ-বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। সেই অনুযায়ী, উত্তরবঙ্গের জলপাইগুড়ি সরকারি মেডিক্যাল কলেজ এবং হাসপাতালে চুক্তির ভিত্তিতে নিয়োগ হবে। শূন্যপদ ১০টি।

Advertisement

সংশ্লিষ্ট হাসপাতালে সিনিয়র রেসিডেন্ট পদে কর্মী নিয়োগ করা হবে। স্ত্রীরোগ, অ্যানাস্থেশিয়োলজি, প্যাথোলজি, সাইকিয়াট্রি, মাইক্রোবায়োলজি, জেনারেল মেডিসিন, অর্থোপেডিক্স বিভাগে নিযুক্তদের কাজ করতে হবে। সংশ্লিষ্ট পদে ছ’মাসের চুক্তিতে কর্মী নিয়োগ করা হবে। এর পর এই মেয়াদ কাজের চাহিদার ভিত্তিতে বাড়ানো হতে পারে।

সংশ্লিষ্ট পদে আবেদনকারীদের বয়স অনূর্ধ্ব ৪৫ বছর হতে হবে। সংরক্ষিতদের জন্য ছাড় থাকবে। প্রার্থীদের ডক্টর অফ মেডিসিন (এমডি), ডক্টরেট অফ মেডিসিন (ডিএম) বা ডিপ্লোম্যাট অফ ন্যাশনাল বোর্ড-এর (ডিএনবি) ডিগ্রির মধ্যে যে কোনও একটি থাকা প্রয়োজন।

Advertisement

১৩ জুলাই দুপুর ১টা থেকে হাসপাতালে নিয়োগের ইন্টারভিউয়ের আয়োজন করা হবে। ওই দিন প্রার্থীদের বিজ্ঞপ্তি মোতাবেক ফরম্যাটে আবেদনপত্র-সহ অন্য নথি নিয়ে সকাল ১১টা থেকে সাড়ে ১২টার মধ্যে উপস্থিত হতে হবে। এ বিষয়ে বাকি তথ্য রাজ্য স্বাস্থ্য দফতরের ওয়েবসাইটে প্রকাশিত মূল বিজ্ঞপ্তি থেকে জানা যাবে।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement