WB Job Vacancy 2024

৯০টি শূন্যপদে জুট কর্পোরেশন অফ ইন্ডিয়ায় কর্মখালি, কোন কোন পদে নিয়োগ?

মোট শূন্যপদ রয়েছে ৯০টি। প্রতিটি পদে আবেদনের জন্য প্রার্থীর বয়স ৩০ বছরের মধ্যে হতে হবে।

Advertisement

আনন্দবাজার অনলাইন ডেস্ক

শেষ আপডেট: ১২ সেপ্টেম্বর ২০২৪ ১৮:২১
Share:

প্রতীকী ছবি।

তিনটি পদে জুট কর্পোরেশন অফ ইন্ডিয়া লিমিটেড (জেসিআই)-এ কর্মী নিয়োগ করা হবে। সম্প্রতি সেই মর্মে বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে সংস্থার ওয়েবসাইটে। আবেদনের জন্য জেনে নিন নিয়োগ সংক্রান্ত বিস্তারিত তথ্য।

Advertisement

অ্যাকাউন্ট্যান্ট, জুনিয়র অ্যাসিস্ট্যান্ট এবং জুনিয়র ইনস্পেক্টর পদে কর্মী নিয়োগ করা হবে। মোট শূন্যপদ রয়েছে ৯০টি। প্রতিটি পদে আবেদনের জন্য প্রার্থীর বয়স ৩০ বছরের মধ্যে হতে হবে। অ্যাকাউন্ট্যান্ট পদে আবেদনের জন্য যে কোনও স্বীকৃত প্রতিষ্ঠান থেকে সংশ্লিষ্ট বিভাগে স্নাতক হতে হবে। পাশাপাশি, সাত বছরের কাজের অভিজ্ঞতা থাকা প্রয়োজন। বেতন হবে প্রতি মাসে ২৮,৬০০-১,১৫০০০ হাজার টাকার মধ্যে। জুনিয়র অ্যাসিস্ট্যান্ট পদে আবেদনের জন্য স্নাতক উত্তীর্ণ হওয়া প্রয়োজন। ২১,৫০০ থেকে ৮৬ হাজার টাকার মধ্যে বেতন হবে। দ্বাদশ শ্রেণি উত্তীর্ণ হলে এবং তিন বছর সংশ্লিষ্ট বিভাগে কাজের অভিজ্ঞতা থাকলে জুনিয়র ইনস্পেক্টর পদে আবেদন করা যাবে। বেতন হবে ২১,৫০০ থেকে ৮৬,৫০০ টাকার মধ্যে। বাকি প্রয়োজনীয় যোগ্যতা জানতে মূল বিজ্ঞপ্তিটি দেখতে পারেন।

কী ভাবে আবেদন করবেন?

Advertisement

প্রথমে জুট কর্পোরেশন অফ ইন্ডিয়া লিমিটেডের ওয়েবসাইটে যেতে হবে। ‘হোমপেজ’ থেকে সংশ্লিষ্ট বিজ্ঞপ্তিতে যাওয়া প্রয়োজন। সেখানে দেওয়া তথ্য অনুযায়ী আবেদনপত্র জমা দিতে হবে। ৩০ সেপ্টেম্বর আবেদনপত্র জমা দেওয়ার শেষ দিন।

এই সংক্রান্ত বিস্তারিত তথ্য এবং শর্তাবলি জানতে জুট কর্পোরেশন অফ ইন্ডিয়া লিমিটেডের ওয়েবসাইটটি দেখতে পারেন।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement