Job Vacancy 2026

পরামর্শদাতা নেবে কলাক্ষেত্র ফাউন্ডেশন, আবেদন করতে কোন যোগ্যতার প্রয়োজন?

চুক্তির ভিত্তিতে কাজ করতে হবে এই পদে। প্রথমে এক বছর থাকবে চাকরির মেয়াদ। পরে প্রয়োজন অনুসারে মেয়াদ বৃদ্ধি হতে পারে।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ০৬ মার্চ ২০২৬ ১৩:৪৭
Share:

কলাক্ষেত্র ফাউন্ডেশন। ছবি: সংগৃহীত।

কেন্দ্র সরকারের অধীনস্থ কলাক্ষেত্র ফাউন্ডেশনে রয়েছে চাকরির সুযোগ। সেই মর্মে নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে ফাউন্ডেশনের ওয়েবসাইটে।

Advertisement

চেন্নাইয়ের এই প্রতিষ্ঠানে পরামর্শদাতা পদে কর্মী নিয়োগ করা হবে। চুক্তির ভিত্তিতে কাজ করতে হবে। প্রথমে এক বছর থাকবে চাকরির মেয়াদ। পরে প্রয়োজন অনুসারে মেয়াদ বৃদ্ধি হতে পারে। আবেদনের জন্য কোনও স্বীকৃত প্রতিষ্ঠান থেকে স্নাতক যোগ্যতা থাকা চাই। প্রার্থীর বয়স ৪৫ বছরের মধ্যে হতে হবে। বাকি প্রয়োজনীয় যোগ্যতা জানতে মূল বিজ্ঞপ্তিটি দেখে নেওয়া যেতে পারে।

কী ভাবে আবেদন করা যাবে?

Advertisement

প্রার্থীকে প্রথমে কলাক্ষেত্র ফাউন্ডেশন-এর ওয়েবসাইটে যেতে হবে। ‘হোমপেজ’ থেকে যেতে হবে সংশ্লিষ্ট বিজ্ঞপ্তিতে। সেখান থেকে আবেদনপত্র ডাউনলোড করা দরকার। এর পর আবেদনপত্র এবং প্রয়োজনীয় নথি বিজ্ঞপ্তিতে দেওয়া ঠিকানায় জমা দিতে হবে। ১৭ মার্চ আবেদনপত্র জমা দেওয়ার শেষ দিন।

নিয়োগ সংক্রান্ত বিস্তারিত তথ্য এবং শর্তাবলি জানতে কলাক্ষেত্র ফাউন্ডেশন-এর ওয়েবসাইটটি (https://kalakshetra.in/) দেখে নেওয়া যেতে পারে।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement