NFDC Recruitment 2026

গণজ্ঞাপনে স্নাতকোত্তর এবং ১৫ বছরের অভিজ্ঞতা থাকলে সুযোগ মিলবে এনএফডিসি-এ, কী ভাবে?

প্রতি মাসে ২ লক্ষ টাকা করে বেতন দেওয়া হবে। আবেদনের জন্য কোনও স্বীকৃত প্রতিষ্ঠান থেকে গণজ্ঞাপন বিষয়ে স্নাতকোত্তর যোগ্যতা থাকা চাই।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ০৬ মার্চ ২০২৬ ১২:১৩
Share:

এনএফডিসি। ছবি: সংগৃহীত।

ন্যাশনাল ফিল্ম ডেভেলপমেন্ট কর্পোরেশন লিমিটেড (এনএফডিসি) দিচ্ছে চাকরির সুযোগ। সম্প্রতি সংস্থার ওয়েবসাইটে এই সংক্রান্ত একটি বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। কর্মস্থল হবে মুম্বই এবং নয়া দিল্লি।

Advertisement

জেনারেল ম্যানেজার পদে নিয়োগ করা হবে কর্মী। চুক্তির ভিত্তিতে মিডিয়া এবং কমিউনিকেশন বিভাগে কাজ করতে হবে। শূন্যপদ একটি। প্রতি মাসে ২ লক্ষ টাকা করে বেতন দেওয়া হবে। আবেদনের জন্য কোনও স্বীকৃত প্রতিষ্ঠান থেকে গণজ্ঞাপন বিষয়ে স্নাতকোত্তর যোগ্যতা থাকা চাই। সংশ্লিষ্ট বিভাগে ১৫ বছরের কাজের অভিজ্ঞতা থাকা চাই। প্রার্থীর বয়স ৫৫ বছরের মধ্যে হতে হবে। বাকি প্রয়োজনীয় যোগ্যতা জানতে মূল বিজ্ঞপ্তিটি দেখে নিতে হবে।

আবেদন করবেন কী ভাবে?

Advertisement

ন্যাশনাল ফিল্ম ডেভেলপমেন্ট কর্পোরেশন লিমিটেড-এর ওয়েবসাইটে ‘হোমপেজ’ থেকে সংশ্লিষ্ট বিজ্ঞপ্তিটি দেখতে পাওয়া যাবে। সেখানে দেওয়া তথ্য অনুযায়ী আবেদনপত্র এবং প্রয়োজনীয় নথি জমা দিতে হবে। ১৩ মার্চ আবেদনপত্র জমা দেওয়ার শেষ দিন।

এ সংক্রান্ত সবিস্তার তথ্য এবং শর্তাবলি জানতে ন্যাশনাল ফিল্ম ডেভেলপমেন্ট কর্পোরেশন লিমিটেড-এর ওয়েবসাইট দেখে নেওয়া যেতে পারে।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement