MA admission 2026

অনলাইন এবং দূরশিক্ষা মাধ্যমে স্নাতকোত্তর পড়ার সুযোগ, ‘আগে এলে আগে পাবেন’ ভিত্তিতে ভর্তি রবীন্দ্রভারতীতে

মোট ১১টি বিষয়— বাংলা, ইংরেজি, সংস্কৃত, এডুকেশন, ইতিহাস, রাষ্ট্রবিজ্ঞান, ভূগোল, পরিবেশবিদ্যা, সমাজসেবা, কণ্ঠসঙ্গীত, রবীন্দ্রসঙ্গীত বিষয়ে রয়েছে স্নাতকোত্তর পড়ার সুযোগ।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ০৬ মার্চ ২০২৬ ১১:৪৮
Share:

রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয়। ছবি: সংগৃহীত।

রবীন্দ্রভারতী মুক্ত বিশ্ববিদ্যালয় অনলাইন এবং দূরশিক্ষা মাধ্যমে স্নাতকোত্তর স্তরে ভর্তির আবেদন গ্রহণের প্রক্রিয়া শুরু করেছে। প্রতিষ্ঠানের দূরশিক্ষা মাধ্যমের ওয়েবসাইটে গেলেই মিলবে এই সংক্রান্ত বিজ্ঞপ্তি।

Advertisement

২০২৫-২৬ বর্ষে সেমেস্টার ভিত্তিক সিবিসিএস (চয়েস বেসড ক্রেডিট সিস্টেম) মোডে ভর্তির জন্য প্রকাশিত হয়েছে বিজ্ঞপ্তি। মোট ১১টি বিষয়— বাংলা, ইংরেজি, সংস্কৃত, এডুকেশন, ইতিহাস, রাষ্ট্রবিজ্ঞান, ভূগোল, পরিবেশবিদ্যা, সমাজসেবা, কণ্ঠসঙ্গীত, রবীন্দ্রসঙ্গীত বিষয়ে রয়েছে স্নাতকোত্তর পড়ার সুযোগ। প্রতিটি বিষয়ে অনলাইন এবং দূরশিক্ষা মাধ্যমে (ডিসট্যান্স অ্যান্ড অনলাইন এডুকেশন) পড়ানো হবে।

বিজ্ঞপ্তি অনুযায়ী আসন সংখ্যা সীমিত। আগে এলে আগে পাবেন— ভিত্তিতে ভর্তি হতে পারবেন পড়ুয়ারা। ইচ্ছুক শিক্ষার্থীরা বিজ্ঞপ্তিটি দেখতে পারেন। প্রথমে রবীন্দ্রভারতী মুক্ত বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে যেতে হবে। ‘হোমপেজ’ থেকে সংশ্লিষ্ট বিজ্ঞপ্তিতে গেলে যাবতীয় তথ্য জানা যাবে এই বিষয়ে। ভর্তি হওয়ার জন্য বিশ্ববিদ্যালয়ের কার্যালয়ে যোগাযোগ করতে হবে ২০ মার্চের মধ্যে। সেখান থেকেই এই বিষয়ে বিস্তারিত তথ্য এবং শর্তাবলি জানা যাবে।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement