Kalakshetra Foundation Recruitment

কলাক্ষেত্র ফাউন্ডেশনে কর্মখালি, কোন পদে নিয়োগ?

এই পদে চুক্তির ভিত্তিতে কাজ করতে হবে কর্মীকে। প্রতি মাসে ২৫ থেকে ৩০ হাজার টাকার মধ্যে বেতন দেওয়া হবে।

Advertisement

আনন্দবাজার অনলাইন সংবাদদাতা

শেষ আপডেট: ২৯ ফেব্রুয়ারি ২০২৪ ১৮:২৭
Share:

কলাক্ষেত্র ফাউন্ডেশন। ছবি: সংগৃহীত।

কেন্দ্রীয় সরকারের অধীনস্থ কলাক্ষেত্র ফাউন্ডেশনে রয়েছে চাকরির সুযোগ। সেই মর্মে নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে ফাউন্ডেশনের ওয়েবসাইটে।

Advertisement

ওয়ার্ডেন নিয়োগ করা হবে প্রতিষ্ঠানের মহিলা হস্টেলের জন্য। চুক্তির ভিত্তিতে কাজ করতে হবে এই পদে। প্রতি মাসে ২৫ থেকে ৩০ হাজার টাকার মধ্যে বেতন দেওয়া হবে। আবেদনের জন্য যে কোনও স্বীকৃত প্রতিষ্ঠান থেকে দ্বাদশ শ্রেণী উত্তীর্ণ হতে হবে। ইংরেজি ভাষায় সাবলীল হওয়া প্রয়োজন। পাশাপাশি, সংশ্লিষ্ট বিভাগে পাঁচ বছরের কাজের অভিজ্ঞতাও থাকতে হবে। এছাড়াও সাইকোলজি/ হিউম্যান রিসোর্স/ হোম সায়েন্স অথবা সোশ্যাল ওয়েলফেয়ার বিষয়ে স্নাতক উত্তীর্ণ যোগ্যতা-সহ শিশুদের কাউন্সেলিং করার অভিজ্ঞতা থাকলে অগ্রাধিকার দেওয়া হবে। যদি কোনও প্রার্থী দক্ষিণ ভারতীয় ভাষা অথবা হিন্দি ভাষায় কথোপকথনের অভিজ্ঞতা থাকে, তিনিও অগ্রাধিকার পাবেন। প্রার্থীর বয়স ৩৫ থেকে ৫০ বছরের মধ্যে থাকতে হবে। বাকি প্রয়োজনীয় যোগ্যতা জানতে মূল বিজ্ঞপ্তিটি দেখতে পারেন।

কী ভাবে আবেদন করবেন?

Advertisement

প্রার্থীকে প্রথমে কলাক্ষেত্র ফাউন্ডেশন-এর ওয়েবসাইটে যেতে হবে। ‘হোমপেজ’ থেকে যেতে হবে সংশ্লিষ্ট বিজ্ঞপ্তিতে। সেখান থেকে আবেদনপত্র ডাউনলোড করা দরকার। এর পর আবেদনপত্র এবং প্রয়োজনীয় নথি বিজ্ঞপ্তিতে দেওয়া ঠিকানায় জমা দিতে হবে। ৪ মার্চ ’২৪ আবেদনপত্র জমা দেওয়ার শেষ দিন।

নিয়োগ সংক্রান্ত বিস্তারিত তথ্য এবং শর্তাবলি জানতে কলাক্ষেত্র ফাউন্ডেশন-এর ওয়েবসাইটটি দেখতে পারেন।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement