Guest Faculty Recruitment 2026

অতিথি শিক্ষক খুঁজছে কাজী নজরুল বিশ্ববিদ্যালয়, কোন কোন বিভাগে মিলবে শিক্ষকতার সুযোগ?

কাজী নজরুল বিশ্ববিদ্যালয়ের তরফে অনলাইনে আবেদনপত্র গ্রহণ করা হবে।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ১২ ফেব্রুয়ারি ২০২৬ ১১:৫২
Share:

ছবি: সংগৃহীত।

আসানসোলের কাজী নজরুল বিশ্ববিদ্যালয়ে শিক্ষকতার সুযোগ। সম্প্রতি ওই প্রতিষ্ঠানের তরফে অতিথি শিক্ষক নিয়োগের একটি বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে।

Advertisement

বিশ্ববিদ্যালয়ের আইন, বাণিজ্য, অর্থনীতি, রাষ্ট্রবিজ্ঞান, দর্শন এবং ইংরেজি বিষয়ে শিক্ষকতার জন্য অতিথি শিক্ষক প্রয়োজন। মোট ১৪ জনকে নিয়োগ করা হবে। প্রার্থীদের উল্লিখিত বিষয়ে পিএইচডি ডিগ্রি এবং শিক্ষকতার পূর্ব-অভিজ্ঞতা থাকা আবশ্যক। এ ছাড়াও প্রার্থীদের ন্যাশনাল এলিজিবিটি টেস্ট (নেট) অথবা স্টেট এলিজিবিলিটি টেস্ট (সেট)-এর মধ্যে যে কোনও একটি পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে।

আগ্রহীদের ই-মেল মারফত আবেদনপত্র পাঠানো প্রয়োজন। আবেদনের সঙ্গে জীবনপঞ্জি, শিক্ষাগত যোগ্যতার প্রমাণপত্র, কর্মজীবনের শংসাপত্রের মতো নথি থাকতে হবে। আবেদনের শেষ দিন ১৬ ফেব্রুয়ারি।

Advertisement

প্রার্থীদের নথি যাচাই করার পর তাঁদের ইন্টারভিউয়ের জন্য বেছে নেবেন বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। ইন্টারভিউ কবে হতে চলেছে, তা প্রার্থীদের ফোন করে জানিয়ে দেওয়া হবে।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement