PhD Admission 2026

ন্যানোসায়েন্স ও ইঞ্জিনিয়ারিং-সহ বিভিন্ন বিষয়ে পিএইচডির সুযোগ! ভর্তি নেবে বেঙ্গালুরুর প্রতিষ্ঠান

ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ সায়েন্স (আইআইএসসি), ব্যাঙ্গালোর বিজ্ঞান এবং ইঞ্জিনিয়ারিং বিভাগের বিভিন্ন বিষয়ে পিএইচডি করার সুযোগ দেবে।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ১১ ফেব্রুয়ারি ২০২৬ ১৬:৪৫
Share:

ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ সায়েন্স (আইআইএসসি), ব্যাঙ্গালোর। ছবি: সংগৃহীত।

বিশেষ প্রবেশিকায় উত্তীর্ণদের পিএইচডি করার সুযোগ দেবে ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ সায়েন্স (আইআইএসসি), ব্যাঙ্গালোর। বিজ্ঞান এবং ইঞ্জিনিয়ারিং শাখার বিভিন্ন বিষয়ের সঙ্গে পাবলিক হেলথ, ওয়াটার রিসার্চ, সাইবার ফিজ়িক্যাল সিস্টেমস, ক্লাইমেট চেঞ্জ-এর মতো মাল্টিডিসিপ্লিনারি বিষয় নিয়েও পিএইচডি করতে পারবেন আগ্রহীরা।

Advertisement

বিজ্ঞান শাখার অধীনে অ্যাস্ট্রোনমি অ্যান্ড অ্যাস্ট্রোফিজ়িক্স, ইকোলজিক্যাল সায়েন্সেস, ডেভেলপমেন্টাল বায়োলজি অ্যান্ড জেনেটিক্স, নিউরোসায়েন্স, অর্গানিক কেমিস্ট্রি, মাইক্রোবায়োলজি অ্যান্ড সেল বায়োলজি-র মতো বিষয় নিয়ে পিএইচডি করার সুযোগ থাকছে।

ইঞ্জিনিয়ারিং শাখার অধীনে কৃত্রিম মেধা, অ্যাটমোস্ফেরিক অ্যান্ড ওশিয়ানিক সায়েন্সেস, ন্যানোসায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং, কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং, আর্থ সায়েন্সেস, কম্পিউটেশনাল অ্যান্ড ডেটা সায়েন্স-এর মতো বিষয়ে পিএইচডি করতে পারবেন।

Advertisement

আবেদন করতে আগ্রহীদের ইঞ্জিনিয়ারিং কিংবা বিজ্ঞানে স্নাতকোত্তর স্তরের ডিগ্রি থাকা আবশ্যক। এ ছাড়াও ন্যাশনাল এলিজিবিলিটি টেস্ট (নেট), গ্র্যাজুয়েশন অ্যাপটিটিউড টেস্ট (গেট), গ্র্যাজুয়েট ফার্মাসি অ্যাপ্টিটিউড টেস্ট-এর (জিপ্যাট) মধ্যে যে কোনও একটিতে উত্তীর্ণ হতেই হবে। ওই পরীক্ষায় প্রাপ্ত নম্বরের নিরিখে ইন্টারভিউয়ের জন্য বাছাই করে নেবে আইআইএসসি, ব্যাঙ্গালোর।

আবেদনের জন্য ফি হিসাবে ৮০০ টাকা ধার্য করা হয়েছে। ২৩ মার্চের মধ্যে অনলাইনে আবেদনপত্র জমা দিতে হবে। বাছাই করা প্রার্থীরা প্রতিষ্ঠানের ওয়েবসাইট মারফত ইন্টারভিউয়ের দিন জেনে নিতে পারবেন।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement