KMC Recruitment 2026

মেডিক্যাল ল্যাবরেটরি টেকনোলজি নিয়ে পড়াশোনা! কর্মীর খোঁজ চলছে কলকাতা পুরসভায়

চুক্তির ভিত্তিতে প্রতি মাসে ২২ হাজার টাকা করে বেতন দেওয়া হবে। আবেদনের জন্য কোনও স্বীকৃত প্রতিষ্ঠান থেকে দ্বাদশ শ্রেণি উত্তীর্ণ হতে হবে।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ০৩ মার্চ ২০২৬ ১৮:০১
Share:

প্রতীকী ছবি।

কলকাতায় ‘অফিস অফ দি চিফ মিউনিসিপ্যাল হেল্‌থ অফিসার’-এর তরফে কর্মী নিয়োগ করা হবে। সম্প্রতি কলকাতা পুরসভার তরফে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে।

Advertisement

ল্যাবরেটরি টেকনিশিয়ান পদে নিয়োগ করা হবে। শূন্যপদ ১৩টি। চুক্তির ভিত্তিতে কাজের সুযোগ মিলবে। প্রতি মাসে ২২ হাজার টাকা করে বেতন দেওয়া হবে। আবেদনের জন্য কোনও স্বীকৃত প্রতিষ্ঠান থেকে দ্বাদশ শ্রেণি উত্তীর্ণ হতে হবে। পাশাপাশি, মেডিক্যাল ল্যাবরেটরি টেকনোলজিতে ডিপ্লোমা থাকা চাই। বাংলা ভাষায় দক্ষতা থাকতে হবে। প্রার্থীর বয়স ৪০ বছরের মধ্যে হতে হবে। বাকি প্রয়োজনীয় যোগ্যতা জানতে মূল বিজ্ঞপ্তিটি দেখে নিতে হবে।

কী ভাবে আবেদন করবেন?

Advertisement

প্রার্থীকে প্রথমে কলকাতা পুরসভার ওয়েবসাইটে যেতে হবে। ‘হোমপেজ’ থেকে ‘রিক্রুটমেন্ট’-এ গেলে সংশ্লিষ্ট বিজ্ঞপ্তিটি দেখা যাবে। সেখান থেকে আবেদনপত্র ডাউনলোড করা প্রয়োজন। এর পর আবেদনপত্র এবং প্রয়োজনীয় নথি বিজ্ঞপ্তিতে দেওয়া ঠিকানায় জমা দিতে হবে। ৫ থেকে ১৯ মার্চ পর্যন্ত জমা দেওয়া যাবে আবেদনপত্র।

নিয়োগ সংক্রান্ত বিস্তারিত তথ্য এবং শর্তাবলি জানতে কলকাতা পুরসভার ওয়েবসাইটটি দেখে নেওয়া যেতে পারে।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement