Project Work 2026

পদার্থবিদ্যায় এমএসসি ও নেট উত্তীর্ণ! পাহাড়ের প্রতিষ্ঠানে গবেষণার সুযোগ, শুরু আবেদন প্রক্রিয়া

প্রতি মাসে সাম্মানিক মিলবে ৩৭ হাজার টাকা। প্রথমে গবেষণার কাজের মেয়াদ থাকবে ছ’মাসের। পরে তা বৃদ্ধি পেতে পারে।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ২৭ এপ্রিল ২০২৬ ১৪:১৩
Share:

প্রতীকী ছবি।

কেন্দ্র সরকারের অনুসন্ধান ন্যাশনাল রিসার্চ ফাউন্ডেশন (এএনআরএফ)-এর অর্থানুকূল্যে চালিত গবেষণা প্রকল্পে কাজের সুযোগ দিচ্ছে সিকিম বিশ্ববিদ্যালয়। প্রতিষ্ঠানের ওয়েবসাইটে এ সংক্রান্ত বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে।

Advertisement

প্রজেক্ট অ্যাসোসিয়েট ১ নেওয়া হবে। প্রতিষ্ঠানের পদার্থবিদ্যা বিভাগের তরফে প্রকাশিত হয়েছে বিজ্ঞপ্তিটি। প্রতি মাসে সাম্মানিক মিলবে ৩৭ হাজার টাকা। প্রথমে গবেষণার কাজের মেয়াদ থাকবে ছ’মাসের। তবে প্রয়োজন অনুযায়ী আরও তিন বছর পর্যন্ত মেয়াদ বৃদ্ধি হতে পারে। আবেদনের জন্য কোনও স্বীকৃত প্রতিষ্ঠান থেকে পদার্থবিদ্যা বিষয়ে অন্তত ৫৫ শতাংশ নম্বর-সহ স্নাতকোত্তর হতে হবে। ন্যাশনাল এলিজিবিলিটি টেস্ট উত্তীর্ণ হতে হবে। বাকি প্রয়োজনীয় যোগ্যতা জানতে মূল বিজ্ঞপ্তিটি দেখে নিতে হবে।

আবেদন করবেন কী ভাবে?

Advertisement

প্রথমে সিকিম বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে যেতে হবে। ‘হোমপেজ’ থেকে সংশ্লিষ্ট বিজ্ঞপ্তিটি পাওয়া যাবে। সেখানে দেওয়া তথ্য অনুযায়ী আবেদন প্রক্রিয়া সম্পন্ন করতে হবে। আবেদনপত্র জমা দেওয়ার শেষ দিন ৩০ এপ্রিল ২০২৬। এ সংক্রান্ত বিস্তারিত তথ্য এবং শর্তাবলি জানা যাবে বিজ্ঞপ্তি থেকেই।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement