Metal & Steel Factory Ishapore Recruitment 2025

ইছাপুর মেটাল অ্যান্ড স্টিল ফ্যাক্টরিতে কাজের সুযোগ, নিয়োগ কোন পদে?

নিযুক্ত ব্যক্তির পারিশ্রমিক হবে মাসে ৪৫,০০০ টাকা।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ২৯ এপ্রিল ২০২৫ ১৭:২৯
Share:

মেটাল অ্যান্ড স্টিল ফ্যাক্টরি, ইছাপুর। সংগৃহীত ছবি।

ইছাপুরের মেটাল অ্যান্ড স্টিল ফ্যাক্টরি (এমএসএফ)-তে কাজের সুযোগ রয়েছে। কেন্দ্রীয় প্রতিরক্ষা মন্ত্রকের অধীনস্থ এই সংস্থায় চুক্তির ভিত্তিতে কর্মী নিয়োগ করা হবে। সম্প্রতি এই মর্মে সংস্থার তরফে নিয়োগ-বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। এর জন্য আগ্রহীদের অনলাইন এবং অফলাইনে আবেদন জানাতে হবে। যা ইতিমধ্যে শুরু হয়ে গিয়েছে।

Advertisement

সংস্থায় নিয়োগ হবে লেবার ওয়েলফেয়ার অফিসার (এলডব্লিউও) পদে। শূন্যপদ রয়েছে একটি। নিযুক্ত ব্যক্তিকে সংস্থায় প্রথমে দু’বছরের জন্য নিয়োগ করা হবে। এর পর প্রয়োজন অনুযায়ী এই মেয়াদ আরও এক বছর বাড়ানো হতে পারে।

সংশ্লিষ্ট পদে আবেদনকারীদের বয়স ২৭ থেকে ৪৫ বছরের মধ্যে হতে হবে। সংরক্ষিতদের জন্য ছাড় থাকবে। নিযুক্ত ব্যক্তির পারিশ্রমিক হবে মাসে ৪৫,০০০ টাকা।

Advertisement

আবেদনের জন্য প্রার্থীদের যে কোনও বিষয়ে স্নাতকের পর সোশ্যাল ওয়ার্ক/ লেবার ওয়েলফেয়ার/ সোশ্যাল সায়েন্স/ ইন্ডাস্ট্রিয়াল রিলেশনস/ পার্সোনেল ম্যানেজমেন্ট-এ পোস্ট গ্র্যাজুয়েট ডিগ্রি বা ডিপ্লোমা থাকতে হবে। স্নাতকের পর পার্সোনেল ম্যানেজমেন্ট/ হিউম্যান রিসোর্স ম্যানেজমেন্ট এমবিএ কোর্সের শংসাপত্র থাকলেও হবে।

সংশ্লিষ্ট পদে নিয়োগ হবে ইন্টারভিউয়ের মাধ্যমে। এর জন্য প্রার্থীদের বিজ্ঞপ্তি মোতাবেক ফরম্যাটে আবেদনপত্র এবং অন্যান্য নথি বিজ্ঞপ্তিতে উল্লিখিত ঠিকানায় ডাকযোগে এবং ইমেল আইডিতে পাঠিয়ে আবেদন করতে হবে। আবেদনের শেষ দিন ১৭ মে। এই বিষয়ে বাকি তথ্য জানার জন্য প্রার্থীদের সংস্থার ওয়েবসাইট দেখে নিতে হবে।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement