WB Govt Job 2024

মুর্শিদাবাদ জেলায় চাকরির সুযোগ, কোন পদে নিয়োগ? বেতনই বা কত?

চুক্তির ভিত্তিতে এই পদে কাজে করতে হবে। কাজের মেয়াদ থাকবে শুরুতে এক বছর। পরে, প্রয়োজন অনুযায়ী মেয়াদ বাড়তে পারে।

Advertisement

আনন্দবাজার অনলাইন সংবাদদাতা

শেষ আপডেট: ১৩ ফেব্রুয়ারি ২০২৪ ১৬:৪৮
Share:

প্রতীকী ছবি।

মুর্শিদাবাদ জেলার প্রশাসনিক বিভাগে রয়েছে কাজের সুযোগ। সম্প্রতি জেলার প্রশাসনিক ওয়েবসাইটে নিয়োগ সংক্রান্ত বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে।

Advertisement

অ্যাসিসট্যান্ট অ্যাকাউন্ট্যান্ট পদে নিয়োগ করা হবে কর্মী। চুক্তির ভিত্তিতে এই পদে কাজ করতে হবে। কাজের মেয়াদ থাকবে শুরুতে এক বছর। পরে, প্রয়োজন অনুযায়ী মেয়াদ বাড়তে পারে। প্রতি মাসে ১১ হাজার টাকা বেতন দেওয়া হবে। এই পদে শুধুমাত্র অবসরপ্রাপ্ত কর্মীরা আবেদন করতে পারবেন। সে ক্ষেত্রে প্রার্থীদের সংশ্লিষ্ট বিভাগে অন্তত পাঁচ বছরের কাজের অভিজ্ঞতা থাকা প্রয়োজন। প্রার্থীর বয়স ৬০ থেকে ৬৪ বছরের মধ্যে থাকতে হবে। বাকি প্রয়োজনীয় যোগ্যতা জানতে মূল বিজ্ঞপ্তিটি দেখতে পারেন।

কী ভাবে আবেদন করবেন?

Advertisement

প্রথমে মুর্শিদাবাদ জেলার প্রশাসনিক বিভাগের ওয়েবসাইটে যেতে হবে। ‘হোমপেজ’ থেকে ‘রিক্রুটমেন্ট’-এ গেলে সংশ্লিষ্ট বিজ্ঞপ্তিটি দেখতে পাওয়া যাবে। সেখান থেকে আবেদনপত্র ডাউনলোড করা যাবে। এর পর আবেদনপত্র এবং প্রয়োজনীয় নথি বিজ্ঞপ্তিতে দেওয়া তথ্য অনুযায়ী জমা দিতে হবে। ২১ ফেব্রুয়ারি আবেদনপত্র জমা দেওয়ার শেষ দিন।

এই সংক্রান্ত বিস্তারিত তথ্য এবং শর্তাবলি জানতে মুর্শিদাবাদ জেলার প্রশাসনিক ওয়েবসাইটটি দেখতে পারেন।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement