WB Govt Job 2024

ডেটা এন্ট্রি অপারেটর নেবে মুর্শিদাবাদ জেলা, শূন্যপদ ৪০টি

মোট ৪০ জনকে এই পদে নিয়োগ করা হবে। চুক্তির ভিত্তিতে এই পদে কাজ করতে হবে। কাজের মেয়াদ থাকবে শুরুতে তিন বছর।

Advertisement

আনন্দবাজার অনলাইন সংবাদদাতা

শেষ আপডেট: ২৩ জুলাই ২০২৪ ১৫:২৪
Share:

প্রতীকী ছবি।

মুর্শিদাবাদ জেলার প্রশাসনিক বিভাগে রয়েছে কাজের সুযোগ। সম্প্রতি জেলার প্রশাসনিক ওয়েবসাইটে নিয়োগ সংক্রান্ত বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে।

Advertisement

ডেটা এন্ট্রি অপারেটর নিয়োগ করা হবে। মুর্শিদাবাদের অফিস অফ দ্য ডিস্ট্রিক্ট ল্যান্ড অ্যান্ড ল্যান্ড রির্ফমস অফিসের তরফে এই নিয়োগ। মোট ৪০ জনকে এই পদে নিয়োগ করা হবে। চুক্তির ভিত্তিতে এই পদে কাজ করতে হবে। কাজের মেয়াদ থাকবে শুরুতে তিন বছর। পরে, প্রয়োজন অনুযায়ী মেয়াদ বাড়তে পারে। প্রতি মাসে ১১ হাজার টাকা বেতন দেওয়া হবে। প্রার্থীর বয়স ২১ থেকে ৩৫ বছরের মধ্যে থাকতে হবে। আবেদনের জন্য যে কোনও স্বীকৃত প্রতিষ্ঠান থেকে স্নাতক উত্তীর্ণ হওয়া প্রয়োজন। যদি কম্পিউটারের কাজে অভিজ্ঞতা থাকে তা হলে অগ্রাধিকার দেওয়া হবে। বাকি প্রয়োজনীয় যোগ্যতা জানতে মূল বিজ্ঞপ্তিটি দেখতে পারেন।

আবেদন করবেন কী ভাবে?

Advertisement

প্রথমে মুর্শিদাবাদ জেলার প্রশাসনিক বিভাগের ওয়েবসাইটে যেতে হবে। ‘হোমপেজ’ থেকে ‘রিক্রুটমেন্ট’-এ গেলে সংশ্লিষ্ট বিজ্ঞপ্তিটি দেখতে পাওয়া যাবে। সেখান থেকে আবেদনপত্র ডাউনলোড করা যাবে। এর পর আবেদনপত্র এবং প্রয়োজনীয় নথি বিজ্ঞপ্তিতে দেওয়া তথ্য অনুযায়ী জমা দিতে হবে। ১৩ অগস্ট আবেদনপত্র জমা দেওয়ার শেষ দিন।

এই সংক্রান্ত বিস্তারিত তথ্য এবং শর্তাবলি জানতে মুর্শিদাবাদ জেলার প্রশাসনিক ওয়েবসাইটটি দেখতে পারেন।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement