WB Govt Job 2025

নদিয়া জেলার প্রশাসনিক বিভাগে কাজের সুযোগ, কোন পদের জন্য করা যাবে আবেদন?

অফিসার ইন চার্জ পদে প্রার্থীর বয়স ২৭ থেকে ৪২ বছরের মধ্যে হওয়া প্রয়োজন। হাউজ় মাদার পদের ক্ষেত্রে ২১ থেকে ৪০ বছর বয়সের প্রার্থীরা আবেদন করতে পারবেন।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ১৪ জানুয়ারি ২০২৬ ১৮:৪০
Share:

প্রতীকী ছবি।

নদিয়া জেলায় রয়েছে কাজের সুযোগ। সেই মর্মে জেলার প্রশাসনিক ওয়েবসাইটে নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। জেলার ‘চিল্ড্রেন হোম ফর গার্লস’-এর তরফে নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে।

Advertisement

হাউজ় মাদার নেওয়া হবে। চুক্তির ভিত্তিতে কাজ করতে হবে এই পদে। শুধুমাত্র মহিলা প্রার্থীরা আবেদন করতে পারবেন। প্রার্থীর বয়স ২১ থেকে ৪০ বছর বয়সের প্রার্থীরা আবেদন করতে পারবেন। যে কোনও স্বীকৃত প্রতিষ্ঠান থেকে দ্বাদশ শ্রেণি উত্তীর্ণ হতে হবে। সংশ্লিষ্ট বিভাগে তিন বছরের কাজের অভিজ্ঞতা থাকতে হবে। প্রতি মাসে ১৪,৫৬৪ টাকা বেতন দেওয়া হবে।

কী ভাবে আবেদন করবেন?

Advertisement

প্রার্থীকে প্রথমে নদিয়া জেলার ওয়েবসাইটে (nadia.gov.in) যেতে হবে। ‘হোমপেজ’ থেকে যেতে হবে ‘রিক্রুটমেন্ট’-এ। সেখান থেকে সংশ্লিষ্ট বিজ্ঞপ্তিটি দেখতে পাওয়া যাবে। বিজ্ঞপ্তি থেকে আবেদনপত্র ডাউনলোড করা দরকার। এর পর বিজ্ঞপ্তিতে দেওয়া ঠিকানায় আবেদনপত্র এবং প্রয়োজনীয় নথি জমা দিতে হবে। ১৪ ফেব্রুয়ারি আবেদনপত্র জমা দেওয়ার শেষ দিন। লিখিত পরীক্ষা, কম্পিউটার এবং মৌখিক পরীক্ষার মাধ্যমে প্রার্থী বাছাই করা হবে।

নিয়োগ সংক্রান্ত বিষয়ে বিস্তারিত তথ্য এবং শর্তাবলি জানতে নদিয়া জেলার ওয়েবসাইটটি দেখে নেওয়া যেতে পারে।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement