Govt Job recruitment 2026

ন্যাশনাল কো-অপারেটিভ ডেভেলপমেন্ট কর্পোরেশনে কর্মখালি, কোন পদে নিয়োগ?

চুক্তির ভিত্তিতে কাজ করতে হবে। প্রথমে তিন বছর কাজের মেয়াদ থাকবে। পরে প্রয়োজন অনুযায়ী আরও এক বছর পর্যন্ত মেয়াদ বৃদ্ধি হতে পারে।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ২৮ এপ্রিল ২০২৬ ২০:৩৩
Share:

প্রতীকী ছবি।

ন্যাশনাল কো-অপারেটিভ ডেভেলপমেন্ট কর্পোরেশনে কর্মী নিয়োগ করা হবে। সম্প্রতি সংস্থার তরফে এ সংক্রান্ত বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে।

Advertisement

শিক্ষানবিশ (ইয়ং প্রফেশনাল) নেওয়া হবে। চুক্তির ভিত্তিতে কাজ করতে হবে। প্রথমে তিন বছর কাজের মেয়াদ থাকবে। পরে প্রয়োজন অনুযায়ী আরও এক বছর পর্যন্ত মেয়াদ বৃদ্ধি হতে পারে। শূন্যপদ পাঁচটি। পশ্চিমবঙ্গ কর্নাটক, অন্ধ্রপ্রদেশ, ওড়িশা এবং তামিলনাড়ু হতে পারে কর্মস্থল। আবেদনের জন্য কোনও স্বীকৃত প্রতিষ্ঠান থেকে ফিশারিজ় সায়েন্স বিষয়ে স্নাতকোত্তর যোগ্যতা থাকা চাই। প্রার্থীর বয়স ৪৫ বছরের মধ্যে হতে হবে। সংশ্লিষ্ট বিভাগে পাঁচ বছরের কাজের অভিজ্ঞতাও থাকতে হবে।

আবেদন করবেন কী ভাবে?

Advertisement

ন্যাশনাল কো-অপারেটিভ ডেভেলপমেন্ট কর্পোরেশনের ওয়েবসাইটে (https://www.ncdc.in/) যেতে হবে। ‘হোমপেজ’ থেকে সংশ্লিষ্ট বিজ্ঞপ্তিটি পাওয়া যাবে। সেখানে দেওয়া তথ্য অনুযায়ী আবেদনপত্র এবং প্রয়োজনীয় নথি জমা দিতে হবে। আবেদনপত্র জমা দেওয়ার শেষ দিন ৫ মে। বিজ্ঞপ্তি থেকেই এই সংক্রান্ত বিস্তারিত তথ্য এবং শর্তাবলি জানা যাবে।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement