JRF Recruitment 2026

অর্থ সহায়তায় এএনআরএফ, এনআইটি দুর্গাপুরের কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগ, চাই গবেষক

কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগের একটি গবেষণা প্রকল্পে কাজের জন্য এই নিয়োগ। ‘অনুসন্ধান ন্যাশনাল রিসার্চ ফাউন্ডেশন’-এর অর্থানুকূল্যে চালিত প্রকল্পে কাজ করতে হবে।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ০২ মে ২০২৬ ১৭:০৩
Share:

প্রতীকী ছবি।

গবেষণার কাজে কর্মী নিয়োগ করতে চলেছে ন্যাশনাল ইনস্টিটিউট অফ টেকনোলজি (এনআইটি), দুর্গাপুর। সম্প্রতি প্রতিষ্ঠানের ওয়েবসাইটে এ সংক্রান্ত একটি বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে।

Advertisement

জুনিয়র রিসার্চ ফেলো নেওয়া হবে। প্রতিষ্ঠানের কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগের একটি গবেষণা প্রকল্পে কাজের জন্য এই নিয়োগ। ‘অনুসন্ধান ন্যাশনাল রিসার্চ ফাউন্ডেশন’-এর অর্থানুকূল্যে চালিত প্রকল্পে কাজ করতে হবে। প্রকল্পটিতে কাজের মেয়াদ তিন বছরের। প্রথম দু’বছর প্রতি মাসে ৩৭ হাজার টাকা করে ফেলোশিপ দেওয়া হবে। তৃতীয় বছর থেকে প্রতি মাসে ৪২ হাজার টাকা করে সাম্মানিক পাবেন। আবেদনের জন্য কোনও স্বীকৃত প্রতিষ্ঠান থেকে কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং, কেমিক্যাল টেকনোলজি, বায়োটেকনোলজি, ন্যানোটেকনোলজি, মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং, বায়োকেমিস্ট্রি অথবা মাইক্রোবায়োলজি বিষয়ে মাস্টার অফ টেকনোলজি অথবা মাস্টার অফ ইঞ্জিনিয়ারিং ডিগ্রি থাকতে হবে। ন্যাশনাল এলিজিবিলিটি টেস্ট অথবা গ্র্যাজুয়েট অ্যাপ্টিটিউড টেস্ট উত্তীর্ণ হলে অগ্রাধিকার মিলবে।

আবেদন করবেন কী ভাবে?

Advertisement

এনআইটি দুর্গাপুরের ওয়েবসাইটে (https://nitdgp.ac.in/) যেতে হবে। ‘হোমপেজ’ থেকে বিজ্ঞপ্তিটি পাওয়া যাবে। সেখানে দেওয়া তথ্য অনুযায়ী আবেদন প্রক্রিয়া সম্পন্ন করতে হবে। আবেদনপত্র জমা দেওয়ার শেষ দিন ৩০ মে ২০২৬। বিজ্ঞপ্তি থেকেই এই সংক্রান্ত বিস্তারিত তথ্য এবং শর্তাবলি জানা যাবে।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement