এনআইটি দুর্গাপুর। ছবি: সংগৃহীত।
একাধিক শূন্যপদে শিক্ষাকর্মী নিয়োগ করা হবে দুর্গাপুরের ন্যাশনাল ইনস্টিটিউট অফ টেকনোলজিতে (এনআইটি দুর্গাপুর)। সম্প্রতি প্রতিষ্ঠানের ওয়েবসাইটে এই সংক্রান্ত বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে।
গ্রুপ এ, গ্রুপ বি, এবং গ্রুপ সি-তে একাধিক পদে কর্মী নিয়োগ করা হবে। প্রিন্সিপ্যাল টেকনিক্যাল অফিসার, সুপারিন্টেনডেন্ট ইঞ্জিনিয়ার, ডেপুটি লাইব্রেরিয়ান, সিনিয়র এসএএস অফিসার, মেডিক্যাল অফিসার, অ্যাসিস্ট্যান্ট রেজিস্ট্রার, অ্যাসিস্ট্যান্ট লাইব্রেরিয়ান, টেকনিক্যাল অফিসার, জুনিয়র ইঞ্জিনিয়ার, লাইব্রেরি অ্যান্ড ইনফরমেশন অ্যাসিস্ট্যান্ট, সুপারিন্টেনডেন্ট, সিনিয়র টেকনিশিয়ান, সিনিয়র অ্যাসিস্ট্যান্ট, টেকনিশিয়ান, জুনিয়র অ্যাসিস্ট্যান্ট এবং ল্যাব অ্যাটেনডেন্ট নিয়োগ করা হবে। সব মিলিয়ে ১১৮ জনকে নিয়োগ করা হবে। প্রত্যেকটি পদে আবেদনের প্রয়োজন জানতে মূল বিজ্ঞপ্তিটি দেখুন।
আবেদন করবেন কী ভাবে?
এনআইটি দুর্গাপুরের ওয়েবসাইটে যেতে হবে। ‘হোমপেজ’ থেকে বিজ্ঞপ্তিটি পাওয়া যাবে। সেখানে দেওয়া তথ্য অনুযায়ী আবেদন প্রক্রিয়া সম্পন্ন করতে হবে। আবেদনপত্র জমা দেওয়ার শেষ দিন ১২ ডিসেম্বর ২০২৫। এই সংক্রান্ত বিস্তারিত তথ্য এবং শর্তাবলি জানতে এনআইটি দুর্গাপুরের ওয়েবসাইটটি দেখুন।