Medical Jobs 2026

রাষ্ট্রায়ত্ত সংস্থায় চিকিৎসক প্রয়োজন, কোথায় মিলবে কাজের সুযোগ? আবেদনের শর্ত কী?

ন্যাশনাল থার্মাল পাওয়ার কর্পোরেশন (এনটিপিসি) লিমিটেড-এ মেডিক্যাল প্রফেশনাল নিয়োগ করা হবে। সংস্থার বিভিন্ন প্রজেক্ট সাইট এবং স্টেশন-র হাসপাতালে নিযুক্তদের কাজ চলবে।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ১৭ এপ্রিল ২০২৬ ১৩:৩২
Share:

গ্রাফিক: আনন্দবাজার ডট কম।

ন্যাশনাল থার্মাল পাওয়ার কর্পোরেশন (এনটিপিসি) লিমিটেড-এ কর্মখালি। ওই সংস্থার বিভিন্ন প্রজেক্ট সাইট এবং স্টেশন-র হাসপাতালে চিকিৎসক নিয়োগ করা হবে। মোট ৫৫টি শূন্যপদ রয়েছে।

Advertisement

সংস্থার তরফে জানানো হয়েছে, জেনারল ডিউটি মেডিক্যাল অফিসার এবং স্পেশ্যালিস্ট হিসাবে ফিজ়িশিয়ান, পিডিয়াট্রিক্স, অপথ্যালমোলজি এবং অবস্টাট্রিক্স অ্যান্ড গাইনোকোলজি বিভাগে দক্ষ এবং অভিজ্ঞ ব্যক্তিদের নিয়োগ করা হবে। উল্লিখিত পদে আবেদনকারীদের ব্যাচেলর অব মেডিসিন, ব্যাচেলর অব সার্জারি (এমবিবিএস) ডিগ্রি থাকা চাই।

এ ছাড়াও স্পেশ্যালিস্ট পদপ্রার্থীদের জেনারেল মেডিসিন, পিডিয়াট্রিক্স, অপথ্যালমোলজি এবং অবস্টেট্রিক্স অ্যান্ড গাইনেকোলজি বিষয়ে ডক্টর অফ মেডিসিন (এমডি), ডক্টরেট অফ মেডিসিন (ডিএম) বা ডিপ্লোমেট অফ ন্যাশনাল বোর্ড (ডিএনবি) ডিগ্রি-র মধ্যে যে কোনও একটি যোগ্যতা থাকতেই হবে।

Advertisement

উল্লিখিত পদে নিযুক্তদের মেডিক্যাল কলেজ কিংবা সরকারি হাসপাতালে এক থেকে দু’বছরের কাজের পূর্ব-অভিজ্ঞতা থাকা আবশ্যক। তাঁদের বয়স ৩৭ বছরের মধ্যে হতে হবে। প্রতি মাসে নিযুক্তেরা ৫০ হাজার টাকা থেকে ২ লক্ষ টাকা বেতন হিসাবে পাবেন।

আগ্রহীদের এনটিপিসি লিমিটেড-এর ওয়েবসাইট মারফত আবেদনপত্র জমা দিতে হবে। আবেদনের জন্য পোর্টাল ২৩ এপ্রিল পর্যন্ত চালু থাকছে। আবেদনমূল্য হিসাবে ৫০০ টাকা ধার্য করা হয়েছে। বাছাই করা প্রার্থীদের লিখিত পরীক্ষা কিংবা ইন্টারভিউয়ের মাধ্যমে যোগ্যতা যাচাই করে নেওয়া হবে।.

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement