CSIR Recruitment 2026

গোদাবরী নদীর অববাহিকা নিয়ে গবেষণা! রাষ্ট্রায়ত্ত সংস্থা খুঁজছে দক্ষ প্রার্থী, কোন শর্তে আবেদন?

ন্যাশনাল এনভায়রনমেন্টাল ইঞ্জিনিয়ারিং রিসার্চ ইনস্টিটিউট-এর তরফে সিনিয়র প্রজেক্ট অ্যাসোসিয়েট পদে কর্মী নিয়োগ করা হবে। ওই পদে নিযুক্তদের প্রতি মাসে ৪২ হাজার টাকা পারিশ্রমিক হিসাবে বরাদ্দ করা হয়েছে।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ১৬ এপ্রিল ২০২৬ ১৭:২১
Share:

ন্যাশনাল এনভায়রনমেন্টাল ইঞ্জিনিয়ারিং রিসার্চ ইনস্টিটিউট। ছবি: সংগৃহীত।

স্নাতকোত্তর যোগ্যতাসম্পন্নেরা গবেষণার সুযোগ পেতে পারেন রাষ্ট্রায়ত্ত সংস্থায়। সংশ্লিষ্ট সংস্থায় সিনিয়র প্রজেক্ট অ্যাসোসিয়েট হিসাবে দক্ষ এবং অভিজ্ঞ ব্যক্তির আবেদন চাওয়া হয়েছে। শূন্যপদ একটি।

Advertisement

ন্যাশনাল এনভায়রনমেন্টাল ইঞ্জিনিয়ারিং রিসার্চ ইনস্টিটিউট ওই পদে স্নাতকোত্তর যোগ্যতা সম্পন্ন ব্যক্তিকে নিয়োগ করবে। ওই সংস্থার অধীনে গোদাবরী নদীর অববাহিকা সংক্রান্ত গবেষণা প্রকল্পে কাজ করতে হবে।

এনভায়রনমেন্টাল সায়েন্স-এ স্নাতকোত্তর যোগ্যতা থাকলে উল্লিখিত পদে কাজের সুযোগ মিলতে পারে। এ ক্ষেত্রে তাঁর বয়স ৪০ বছরের মধ্যে হওয়া বাঞ্ছনীয়। পাশাপাশি, কোনও সরকারি গবেষণাগারে অন্তত তিন বছরের কাজের পূর্ব-অভিজ্ঞতা থাকতে হবে। নিযুক্তকে প্রতি মাসে ৪২ হাজার টাকা পারিশ্রমিক হিসাবে দেওয়া হবে।

Advertisement

২২ এপ্রিল পর্যন্ত প্রার্থীরা ন্যাশনাল এনভায়রনমেন্টাল ইঞ্জিনিয়ারিং রিসার্চ ইনস্টিটিউট-এর ওয়েবসাইট (recruitment.neeri.res.in) মারফত আবেদনপত্র জমা দিতে পারবেন। বাছাই করা প্রার্থীদের ইন্টারভিউয়ের জন্য ডেকে নেওয়া হবে।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement