Recruitment in Cooch Behar

কোচবিহার জেলায় রয়েছে চাকরির সুযোগ, কোন পদে নেওয়া হবে কর্মী?

বাংলা এবং ইংরেজি ভাষা জানা দরকার। কম্পিউটারে কাজের অভিজ্ঞতা থাকতে হবে।

Advertisement

আনন্দবাজার অনলাইন সংবাদদাতা

শেষ আপডেট: ২২ জুন ২০২৩ ১৪:২৭
Share:

প্রতীকী চিত্র।

কোচবিহার জেলায় রয়েছে চাকরির সুযোগ। সেই মর্মে জেলার প্রশাসনিক ওয়েবসাইটে নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে।

Advertisement

বেঞ্চ ক্লার্ক এবং ইংরেজি স্টেনোগ্রাফার পদে নিয়োগ করা হবে। ‘রি এমপ্লয়েমেন্ট নোটিশ’ হিসাবে বিজ্ঞপ্তিটি প্রকাশিত হয়েছে। শুধুমাত্র সরকারি অবসরপ্রাপ্ত কর্মীরাই আবেদন করতে পারবেন। বেঞ্চ ক্লার্ক পদে আবেদনের জন্য প্রার্থীকে যে কোনও স্বীকৃত প্রতিষ্ঠান থেকে মাধ্যমিক উত্তীর্ণ হতে হবে। বাংলা এবং ইংরেজি ভাষা জানা দরকার। কম্পিউটারে কাজের অভিজ্ঞতা থাকতে হবে। ইংরেজি স্টেনোগ্রাফারের ক্ষেত্রে মাধ্যমিক পাশ-সহ বাংলা থেকে ইংরেজিতে অনুবাদ করার দক্ষতা থাকা দরকার। বাকি প্রয়োজনীয় যোগ্যতা জানতে মূল বিজ্ঞপ্তিটি দেখতে পারেন।

কী ভাবে আবেদন করবেন?

Advertisement

প্রার্থীকে প্রথমে কোচবিহার জেলার প্রশাসনিক ওয়েবসাইটে যেতে হবে। ‘হোমপেজ’ থেকে ‘রিক্রুটমেন্ট’-এ গেলে সংশ্লিষ্ট বিজ্ঞপ্তিটি দেখা যাবে। সেখান থেকে আবেদনপত্র ডাউনলোড করা দরকার। এর পর আবেদনপত্র এবং প্রয়োজনীয় নথি বিজ্ঞপ্তিতে দেওয়া ঠিকানায় জমা দিতে হবে। ১৮ জুলাই আবেদনপত্র জমা দেওয়ার শেষ দিন।

নিয়োগ সংক্রান্ত বিস্তারিত তথ্য এবং শর্তাবলি জানতে কোচবিহার জেলার মূল বিজ্ঞপ্তিটি দেখতে পারেন।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement