প্রতীকী ছবি।
দক্ষিণ দিনাজপুর জেলার প্রশাসনিক ওয়েবসাইটে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। ডিস্ট্রিক্ট লিগ্যাল সার্ভিসেস অথরিটির তরফে কর্মী নিয়োগ করা হবে।
হিসাবরক্ষক (অ্যাকাউন্ট্যান্ট) পদে নিয়োগ হবে। প্রথমে চুক্তির ভিত্তিতে ছ’মাস কাজের মেয়াদ থাকবে। প্রয়োজন অনুযায়ী মেয়াদ বৃদ্ধি করা হতে পারে। শূন্যপদ একটি। প্রতি মাসে ১৫ হাজার টাকা করে বেতন দেওয়া হবে। আবেদনের জন্য কোনও স্বীকৃত প্রতিষ্ঠান থেকে কমার্স বিষয়ে স্নাতক হতে হবে। প্রার্থীর বয়স ২৪ থেকে ৩৫ বছরের মধ্যে হতে হবে। কম্পিউটারের ট্যালি-র কাজ জানতে হবে। বাকি প্রয়োজনীয় যোগ্যতা জানতে মূল বিজ্ঞপ্তিটি দেখে নিতে হবে।
‘ওয়াক ইন ইন্টারভিউ’-এর মাধ্যমে এই পদে কর্মী নিয়োগ করা হবে। ১০ মার্চ সকাল ১১টা থেকে শুরু হবে ইন্টারভিউ। ওই দিন আবেদনপত্র এবং প্রয়োজনীয় নথি সঙ্গে নিয়ে বিজ্ঞপ্তিতে দেওয়া ঠিকানায় প্রার্থীদের পৌঁছে যেতে হবে। কী কী প্রয়োজনীয় নথি লাগবে তা জানতে প্রথমে দক্ষিণ দিনাজপুর জেলার প্রশাসনিক ওয়েবসাইটে যেতে হবে। ‘হোমপেজ’ থেকে ‘রিক্রুটমেন্ট’-এ গেলে সংশ্লিষ্ট বিজ্ঞপ্তিটি দেখতে পাওয়া যাবে। বিজ্ঞপ্তি থেকেই এই বিষয়ে বিস্তারিত তথ্য এবং শর্তাবলি জানা যাবে।