Jobs in Dakhin Dinajpur 2025

একাধিক পদে কর্মী নিয়োগ করবে দক্ষিণ দিনাজপুর জেলার প্রশাসনিক বিভাগ, বেতন কত?

অফিস অফ দ্য প্রজেক্ট অফিসার কাম ডিস্ট্রিক্ট ওয়েলফেয়ার অফিসারের বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে।

Advertisement

আনন্দবাজার অনলাইন ডেস্ক

শেষ আপডেট: ১৪ ফেব্রুয়ারি ২০২৫ ১৮:৪৯
Share:

প্রতীকী ছবি।

দক্ষিণ দিনাজপুর জেলার প্রশাসনিক বিভাগে চাকরির সুযোগ। তা জানিয়ে সম্প্রতি জেলার প্রশাসনিক ওয়েবসাইটে নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে অফিস অফ দ্য প্রজেক্ট অফিসার কাম ডিস্ট্রিক্ট ওয়েলফেয়ার অফিসারের তরফে।

Advertisement

বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, সুপারিন্টেনডেন্ট, কেয়ার টেকার এবং কুক (রাঁধুনি) পদে চুক্তির ভিত্তিতে কর্মী নেওয়া হবে। জেলার সরকারি হস্টেলের জন্য এই নিয়োগ। মোট শূন্যপদ রয়েছে চারটি। সুপারিন্টেনডেন্ট পদে প্রতি মাসে ১৫ হাজার টাকা বেতন দেওয়া হবে। আবেদনের জন্য স্নাতক হওয়া প্রয়োজন। কেয়ার টেকার পদে মাসিক বেতন ৯ হাজার টাকা। আবেদনের জন্য মাধ্যমিক উত্তীর্ণ হতে হবে। কুক প্রতি মাসে পাবেন ৭ হাজার টাকা। এ ক্ষেত্রে প্রার্থীর অষ্টম শ্রেণি পাস হওয়া দরকার। সব পদের জন্যই আবেদনকারীদের বয়স ১৮ থেকে ৪০ বছরের মধ্যে হতে হবে। বাকি প্রয়োজনীয় যোগ্যতা জানতে মূল বিজ্ঞপ্তি দেখতে পারেন।

কী ভাবে আবেদন করবেন?

Advertisement

দক্ষিণ দিনাজপুরের ওয়েবসাইটে ‘হোমপেজ’ থেকে ‘রিক্রুটমেন্ট’-এ যাওয়া প্রয়োজন। সেখানে দেওয়া তথ্য অনুযায়ী আবেদন প্রক্রিয়া সম্পন্ন করতে হবে। ২৭ ফেব্রুয়ারি আবেদনপত্র জমা দেওয়ার শেষ দিন। এর পরে ইন্টারভিউয়ের মাধ্যমে নিয়োগ করা হবে কর্মী।

এই সংক্রান্ত সবিস্তার তথ্য এবং শর্তাবলি জানতে দক্ষিণ দিনাজপুর জেলার প্রশাসনিক ওয়েবসাইটটি দেখতে পারেন।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement