BEL Recruitment 2026

ইঞ্জিনিয়ারেরা পেতে পারেন কাজের সুযোগ, আবেদনের শর্ত প্রকাশ করল ভারত ইলেক্ট্রনিক্স লিমিটেড

প্রজেক্ট ইঞ্জিনিয়ার পদে ভারত ইলেকট্রনিক্স লিমিটেড কর্মী নিয়োগ করবে। ওই পদে ইঞ্জিনিয়ারেরা কাজের সুযোগ পেতে পারেন।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ২৯ মে ২০২৬ ১৩:২৭
Share:

— প্রতিনিধিত্বমূলক চিত্র।

রাষ্ট্রায়ত্ত সংস্থায় চাকরি করতে চান? কেন্দ্রীয় প্রতিরক্ষা মন্ত্রকের অধীনে ভারত ইলেকট্রনিক্স লিমিটেড দিচ্ছে সুযোগ। সংস্থার তরফে প্রকাশিত নিয়োগ-বিজ্ঞপ্তি অনুযায়ী, মোট চারটি শূন্যপদে ইঞ্জিনিয়ারদের নিয়োগ করা হবে। উল্লিখিত পদে নিয়োগ এবং আবেদন সংক্রান্ত বিষয়ে রয়েছে বেশ কিছু শর্ত।

Advertisement

ইলেক্ট্রনিক্স, ইলেক্ট্রনিক্স অ্যান্ড কমিউনিকেশন, ইলেক্ট্রনিক্স অ্যান্ড টেলিকমিউনিকেশন, টেলিকমিউনিকেশন— উল্লিখিত বিষয়ে ইঞ্জিনিয়ারিং শাখার অধীনে স্নাতক হয়েছেন, এমন ব্যক্তিরা সংশ্লিষ্ট পদের জন্য আবেদন করতে পারবেন। প্রজেক্ট ইঞ্জিনিয়ার হিসাবে তাঁদের কাজ করতে হবে। এ ক্ষেত্রে প্রার্থীদের ন্যূনতম দু’বছরের কাজের পূর্ব-অভিজ্ঞতা থাকা প্রয়োজন।

নিযুক্তদের মোট তিন বছরের চুক্তিতে কাজ করতে হবে। সংশ্লিষ্ট পদে নিযুক্তদের প্রথম বর্ষে ৪০ হাজার টাকা, দ্বিতীয় বর্ষে ৪৫ হাজার টাকা এবং তৃতীয় বর্ষে ৫০ হাজার টাকা মাসে বেতন হিসাবে দেওয়া হবে। আবেদনকারীদের বয়স অনূর্ধ্ব ৩২ বছর বয়স হওয়া বাঞ্ছনীয়।

Advertisement

উল্লিখিত পদে কাজ করতে আগ্রহীদের অনলাইনে আবেদন জমা দিতে হবে। আবেদনপত্রের সঙ্গে জীবনপঞ্জি, শিক্ষাগত যোগ্যতার প্রমাণপত্র, কর্মজীবনের শংসাপত্রের মতো নথিও পাঠানো প্রয়োজন। আবেদনমূল্য ৪৭২ টাকা। যোগ্যতা যাচাই করা হবে লিখিত পরীক্ষা এবং ইন্টারভিউয়ের মাধ্যমে। আবেদনের শেষ দিন ১৬ জুন।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement