JRF Vacancy 2026

ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ে জুনিয়র রিসার্চ ফেলো প্রয়োজন! কোন প্রতিষ্ঠান চাইছে আবেদন?

ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ ইঞ্জিনিয়ারিং সায়েন্স (আইআইইএসটি), শিবপুরে জুনিয়র রিসার্চ ফেলো নিয়োগ করা হবে।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ০১ জুলাই ২০২৬ ১৪:৩৭
Share:

নিজস্ব চিত্র।

তথ্যপ্রযুক্তি কিংবা ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং বিষয়ে গবেষণার সুযোগ পাওয়া যেতে পারে ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ ইঞ্জিনিয়ারিং সায়েন্স (আইআইইএসটি), শিবপুরে। রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠানের তরফে জানানো হয়েছে, উল্লিখিত বিষয়ে স্নাতকোত্তর যোগ্যতাসম্পন্নেরা জুনিয়র রিসার্চ ফেলো হিসাবে বিশেষ প্রকল্পে যোগ দিতে পারেন। শূন্যপদ একটি।

Advertisement

প্রতিষ্ঠানের ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগের অধীনে একটি বিশেষ গবেষণা প্রকল্পে কাজ চলছে। তাতে আর্থিক অনুদান দিয়েছে অনুসন্ধান ন্যাশনাল রিসার্চ ফাউন্ডেশন (এএনআরএফ)। ওই প্রকল্পেই জুনিয়র রিসার্চ ফেলো হিসাবে কাজ করতে হবে।

উল্লিখিত প্রকল্পের জন্য তথ্যপ্রযুক্তি, ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং, কম্পিউটার সায়েন্স কিংবা ইলেকট্রনিক্স অ্যান্ড কমিউনিকেশন বিষয়ে স্নাতকোত্তরদের আবেদন গ্রহণ করা হবে। তাঁদের পাওয়ার ইলেকট্রনিক কনভার্টার-এর মডেলিং, ডিজ়াইনিং নিয়ে কাজের পূর্ব-অভিজ্ঞতা থাকতে হবে। এ ছাড়া ম্যাটল্যাব-এর মতো স্টিমুলেশন সফট্অয়্যারের বিষয়েও তাঁদের জ্ঞান থাকা প্রয়োজন।

Advertisement

এ ছাড়াও প্রার্থীদের বয়স ৩২ বছরের মধ্যে হতে হবে। নিযুক্তদের জন্য প্রতি মাসে ৪৮ হাজার ১০০ টাকা থেকে ৫৪ হাজার ৬০০ টাকা পারিশ্রমিক হিসাবে বরাদ্দ করা হয়েছে। মোট তিন বছরের চুক্তিতে নিযুক্তের কাজ চলবে। প্রার্থীদের যোগ্যতা ইন্টারভিউয়ের মাধ্যমে যাচাই করে নেওয়া হবে।

আগ্রহীদের লিখিত আবেদন, জীবনপঞ্জি, শিক্ষাগত যোগ্যতার প্রমাণপত্রের মতো নথি ই-মেল মারফত পাঠিয়ে আবেদন জমা দিতে হবে। আবেদনের শেষ দিন ২৫ জুলাই। নিযুক্ত ব্যক্তি গবেষণার কাজ করার পাশাপাশি, পিএইচডি করারও সুযোগ পাবেন।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement