Intern Recruitment 2025

প্রশিক্ষণের পাশাপাশি কাজের সুযোগ, প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয়ে প্রয়োজন শিক্ষানবিশ

প্রতিষ্ঠানের জীবনবিজ্ঞান বিভাগের তরফ প্রকাশিত হয়েছে বিজ্ঞপ্তিটি। ‘অনুসন্ধান ন্যাশনাল রিসার্চ ফাউন্ডেশন’-এর অর্থানুকূল্যে চালিত প্রকল্পে কাজ করতে হবে।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ০৫ ডিসেম্বর ২০২৫ ১৯:১৪
Share:

প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয়। ছবি: সংগৃহীত।

কাজ করবেন প্রশিক্ষণও মিলবে, এমনই সুযোগ দিচ্ছে প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয়। সম্প্রতি প্রতিষ্ঠানের ওয়েবসাইটে এই সংক্রান্ত বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে।

Advertisement

স্টুডেন্ট ইন্টার্ন নেওয়া হবে। প্রতিষ্ঠানের জীবনবিজ্ঞান বিভাগের তরফ প্রকাশিত হয়েছে বিজ্ঞপ্তিটি। ‘অনুসন্ধান ন্যাশনাল রিসার্চ ফাউন্ডেশন’-এর অর্থানুকূল্যে চালিত প্রকল্পে কাজ করতে হবে। দু’মাস প্রকল্পটিতে কাজ শেখার সুযোগ মিলবে। প্রতি মাসে ৫ হাজার টাকা করে বৃত্তি দেওয়া হবে। আবেদনের জন্য রসায়নে ন্যূনতম ৫০ শতাংশ নম্বর-সহ জীবনবিজ্ঞান অথবা মাইক্রোবায়োলজিতে মাস্টার অফ সায়েন্স ডিগ্রি থাকা চাই। বাকি প্রয়োজনীয় যোগ্যতা জানতে মূল বিজ্ঞপ্তিটি দেখে নিতে হবে।

ইন্টারভিউয়ের মাধ্যমে নিয়োগ করা হবে। ১৭ ডিসেম্বর ইন্টারভিউ হবে। তবে তার আগে আবেদন প্রক্রিয়া সম্পন্ন করা প্রয়োজন। তার জন্য প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে (https://www.presiuniv.ac.in/) যেতে হবে। ‘হোমপেজ’ থেকে সংশ্লিষ্ট বিজ্ঞপ্তিটি পাওয়া যাবে। সেখানে দেওয়া তথ্য অনুযায়ী আবেদনপত্র এবং প্রয়োজনীয় নথি জমা দিতে হবে। আবেদনপত্র জমা দেওয়ার শেষ দিন ১৫ ডিসেম্বর। ওই দিন বেলা সাড়ে ৩টে পর্যন্তই আবেদনপত্র জমা নেওয়া হবে। এই সংক্রান্ত বিস্তারিত তথ্য এবং শর্তাবলি জানতে প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটটি দেখে নিতে হবে।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement