RVNL Recruitment 2024

রেল বিকাশ নিগম লিমিটেডে কর্মী নিয়োগ, কর্মস্থল হবে দার্জিলিং

আবেদনকারীদের বয়স হতে হবে ৬০ বছরের মধ্যে।

Advertisement

আনন্দবাজার অনলাইন ডেস্ক

শেষ আপডেট: ১৩ ডিসেম্বর ২০২৪ ১৭:৪৬
Share:

রেল বিকাশ নিগম মিলিটেড। সংগৃহীত ছবি।

কেন্দ্রের রেল মন্ত্রকের অধীনস্থ সংস্থায় কর্মী নিয়োগ করা হবে। সম্প্রতি এই মর্মে রেল বিকাশ নিগম লিমিটেডের তরফে বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। বিজ্ঞপ্তি অনুযায়ী, রাজ্যেই সংস্থার একটি প্রকল্পের জন্য এই নিয়োগ। যার জন্য প্রার্থীদের যোগ্যতা যাচাই করা হবে ইন্টারভিউয়ের মাধ্যমে। আগ্রহীদের আগে থেকে আবেদন জানাতে হবে না।

Advertisement

সংস্থায় প্রজেক্ট ম্যানেজার পদে নিয়োগ হবে। শূন্যপদ একটি। প্রাথমিক ভাবে নিযুক্ত ব্যক্তির কাজের মেয়াদ থাকবে তিন বছর। এর পর তাঁর কাজের উপর নির্ভর করে এই মেয়াদ বাড়ানো হতে পারে। নিযুক্ত ব্যক্তির পোস্টিং হবে দার্জিলিংয়ে সংস্থার রাম্মাম হাইড্রো পাওয়ার প্রজেক্টে।

উল্লিখিত পদে আবেদনকারীদের বয়স হতে হবে ৬০ বছরের মধ্যে। নিযুক্ত ব্যক্তির শিক্ষাগত যোগ্যতা এবং কাজের অভিজ্ঞতার উপর নির্ভর করে পারিশ্রমিকের পরিমাণ স্থির করা হবে বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

Advertisement

সংশ্লিষ্ট পদে আবেদন জানাতে প্রার্থীদের সিভিল ইঞ্জিনিয়ারিংয়ে স্নাতক হতে হবে। পাশাপাশি টানেল কনস্ট্রাকশনের কাজের ন্যূনতম ১৫ বছরের অভিজ্ঞতা থাকাও জরুরি।

আগামী ২৩ ডিসেম্বর সকাল ১১টায় বিজ্ঞপ্তিতে উল্লিখিত স্থানে ইন্টারভিউয়ের আয়োজন করা হবে। ওই দিন প্রার্থীদের বিজ্ঞপ্তি মোতাবেক ফরম্যাটে আবেদনপত্র-সহ অন্যান্য নথি নিয়ে উপস্থিত হতে হবে। এই বিষয়ে বাকি তথ্য মূল বিজ্ঞপ্তি থেকে জানা যাবে।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement