প্রতীকী চিত্র।
চুক্তির ভিত্তিতে কর্মী নিয়োগ করবে ইন্ডিয়ান রেলওয়ে কেটারিং অ্যান্ড ট্যুরিজ়ম কর্পোরেশন লিমিটেড (আইআরসিটিসি)। কেন্দ্রীয় সংস্থায় একটি নির্দিষ্ট পদমর্যাদায় মিলবে কাজের সুযোগ। নয়া দিল্লিতে সংস্থার কাযার্লয়ে নিযুক্তদের দায়িত্বভার পালন করতে হবে।
সংস্থায় কোম্পানি সেক্রেটারি নিয়োগ করা হবে। রয়েছে দু’টি শূন্যপদ। চুক্তিভিত্তিক এই পদে প্রাথমিক ভাবে নিযুক্তদের কাজের মেয়াদ থাকবে দু’বছর। এর পরে শর্তসাপেক্ষে সময়সীমা বাড়িয়ে পাঁচ বছর করা হতে পারে। প্রতি মাসে কর্মীদের বেতনবাবদ ৯০,০০০ টাকা পারিশ্রমিক দেওয়া হবে।
সংশ্লিষ্ট পদে আবেদনের জন্য প্রার্থীদের বয়স হতে হবে ৪০ বছরের মধ্যে। সংরক্ষিতদের জন্য থাকবে ছাড়। পাশাপাশি, তাঁদের স্নাতক হতে হবে। সদস্য পদ থাকতে হবে দি ইনস্টিটিউট অফ কোম্পানি সেক্রেটারিজ় অফ ইন্ডিয়া-এ। প্রয়োজন পাঁচ বছরের পেশাগত অভিজ্ঞতারও।
আগামী ১৭ মার্চ সকাল সাড়ে ১০টা থেকে বিজ্ঞপ্তিতে উল্লিখিত স্থানে নিয়োগের ইন্টারভিউয়ের আয়োজন করা হবে। প্রার্থীদের ওই দিন আবেদনপত্র-সহ সমস্ত নথি নিয়ে সেখানে উপস্থিত হতে হবে। এ বিষয়ে বিস্তারিত জানার জন্য আগ্রহীদের সংস্থার ওয়েবসাইট দেখতে হবে।