NIBMG Recruitment 2026

এনআইবিএমজি-এ গবেষণা নিকাশী জলে কোভিড ভাইরাসের উপস্থিতি নিয়ে, খোঁজ গবেষকের

যোগ্যতার ভিত্তিতে নিযুক্ত ব্যক্তির সাম্মানিকের পরিমাণ হবে মাসে ২৮,০০০ টাকা বা ৩৫,০০০ টাকা।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ০২ মার্চ ২০২৬ ২০:১৫
Share:

এনআইবিএমজি, কল্যাণী। ছবি: সংগৃহীত।

চুক্তির ভিত্তিতে গবেষক নিয়োগ করা হবে ন্যাশনাল ইনস্টিটিউট অফ বায়োমেডিক্যাল জেনোমিক্স (এনআইবিএমজি), কল্যাণীতে। সোমবার এই মর্মে প্রতিষ্ঠানের তরফে বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। জানানো হয়েছে, আগ্রহীদের থেকে এ জন্য অনলাইনেই আবেদন গ্রহণ করা হবে।

Advertisement

প্রতিষ্ঠানের তরফে নিকাশী জলে কোভিড ভাইরাসের উপস্থিতি পর্যবেক্ষণ করা হবে। প্রকল্পের জন্য অর্থ জোগান দেবে কেন্দ্রের বায়োটেকনোলজি বিভাগ। প্রথমে নিযুক্ত ব্যক্তির কাজের মেয়াদ থাকবে এক বছর। এর পর শর্তসাপেক্ষে মেয়াদ বৃদ্ধি হতে পারে। যোগ্যতার ভিত্তিতে নিযুক্ত ব্যক্তির সাম্মানিকের পরিমাণ হবে মাসে ২৮,০০০ টাকা বা ৩৫,০০০ টাকা।

আবেদনকারীদের লাইফ সায়েন্সেস, বায়োইনফরমেটিক্স বা সম্পর্কিত ক্ষেত্রে স্নাতকোত্তর হতে হবে। থাকতে হবে দু’বছর গবেষণা সংক্রান্ত কাজের অভিজ্ঞতা। পাশাপাশি, বয়স হতে হবে ৩৫ বছরের মধ্যে।

Advertisement

আগ্রহীদের এ জন্য বিজ্ঞপ্তিতে উল্লিখিত ই-মেল আইডিতে জীবনপঞ্জি-সহ বাকি নথি পাঠিয়ে আবেদন জানাতে হবে। আগামী ১৬ মার্চ আবেদনের শেষ দিন। এর পর অনলাইন ইন্টারভিউয়ের মাধ্যমে যোগ্যতা যাচাই করে কর্মী নিয়োগ করা হবে। এ বিষয়ে বাকি তথ্য জানার জন্য প্রতিষ্ঠানের ওয়েবসাইটে গিয়ে মূল বিজ্ঞপ্তিটি দেখে নিতে হবে।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement