Recruitment in RBI 2025

রিজ়ার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়ায় মেডিক্যাল কনসালট্যান্ট নিয়োগ, বেতন কত?

প্রথমে তিন বছরের জন্য নিয়োগ করা হবে। পরে, প্রয়োজন অনুযায়ী সেই মেয়াদ বাড়তে পারে।

Advertisement

আনন্দবাজার অনলাইন ডেস্ক

শেষ আপডেট: ২২ ফেব্রুয়ারি ২০২৫ ১৫:৪৩
Share:

রিজ়ার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া। ছবি: সংগৃহীত।

রিজ়ার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়ায় চাকরির সুযোগ। সেই মর্মে ব্যাঙ্কের ওয়েবসাইটে একটি বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। কর্মস্থল হবে চণ্ডীগড়ে।

Advertisement

ব্যাঙ্কের জন্য মেডিক্যাল কনসালট্যান্ট নেওয়া হবে। চুক্তির ভিত্তিতে কাজ করতে হবে এই পদে। প্রথমে তিন বছরের জন্য নিয়োগ করা হবে। পরে, প্রয়োজন অনুযায়ী সেই মেয়াদ বাড়তে পারে। ঘণ্টা পিছু ১ হাজার টাকা পারিশ্রমিক দেওয়া হবে নিযুক্তদের।

আবেদনের জন্য প্রার্থীদের মেডিক্যাল কাউন্সিল অফ ইন্ডিয়া কর্তৃক স্বীকৃত প্রতিষ্ঠান থেকে এমবিবিএস ডিগ্রি থাকতে হবে। যদি কারও জেনারেল মেডিসিনে স্নাতকোত্তর যোগ্যতা থাকে, তা হলেও আবেদন করা যাবে। পাশাপাশি, সংশ্লিষ্ট ক্ষেত্রে অন্তত দু’বছরের অভিজ্ঞতা থাকা দরকার। বাকি প্রয়োজনীয় যোগ্যতা জানতে মূল বিজ্ঞপ্তিটি দেখতে পারেন।

Advertisement

কী ভাবে আবেদন করবেন?

রিজ়ার্ভ ব্যাঙ্কের ওয়েবসাইটে ‘হোমপেজ’ থেকে সংশ্লিষ্ট বিজ্ঞপ্তিতে যাওয়া প্রয়োজন। সেখানে দেওয়া তথ্য অনুযায়ী আবেদন প্রক্রিয়া সম্পন্ন করতে হবে। ৪ মার্চ আবেদনপত্র জমা দেওয়ার শেষ দিন। এই সংক্রান্ত সবিস্তার তথ্য এবং শর্তাবলি জানতে রিজ়ার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার ওয়েবসাইটটি দেখতে পারেন।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement