WB Govt Job 2025

একাধিক পদে কর্মী নিয়োগ করবে দক্ষিণ দিনাজপুর জেলার প্রশাসনিক বিভাগ, বেতন কত?

মোট শূন্যপদ রয়েছে পাঁচটি। চুক্তির ভিত্তিতে কাজ করতে হবে। জেলাশাসক কার্যালয়ের সোশ্যাল ওয়েলফেয়ার সেকশনে-র তরফে এই নিয়োগ।

Advertisement

আনন্দবাজার অনলাইন ডেস্ক

শেষ আপডেট: ২১ ফেব্রুয়ারি ২০২৫ ১৬:১২
Share:

প্রতীকী ছবি।

দক্ষিণ দিনাজপুর জেলায় কাজের সুযোগ। জেলাশাসক কার্যালয়ের সোশ্যাল ওয়েলফেয়ার সেকশনে-র তরফে এই নিয়োগ। সম্প্রতি এই মর্মে জেলার প্রশাসনিক ওয়েবসাইটে বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে।

Advertisement

লিগ্যাল কাম প্রবেশন অফিসার, আউটরিচ ওয়ার্কার, প্রোটেকশন অফিসার এবং সোশ্যাল ওয়ার্কার পদে নিয়োগ করা হবে কর্মী। মোট শূন্যপদ রয়েছে পাঁচটি। চুক্তির ভিত্তিতে কাজ করতে হবে।

লিগ্যাল কাম প্রবেশন অফিসার পদে আবেদনের জন্য ১৮ থেকে ৪৫ বছর বয়সী আইনে স্নাতকরা আবেদন করতে পারবেন। বেতন দেওয়া হবে ২৭,৮০৪ টাক।

Advertisement

প্রোটেকশন অফিসার পদে আবেদনের জন্য প্রার্থীর বয়স ৪০ বছরের মধ্যে হওয়া প্রয়োজন। যে কোনও স্বীকৃত প্রতিষ্ঠান থেকে সোশ্যাল ওয়ার্ক/ মনোবিদ্যা/ আইন/ সমাজবিজ্ঞানে স্নাতকোত্তর যোগ্যতা থাকা দরকার। প্রতি মাসে বেতন দেওয়া হবে ২৭,৮০৪ টাকা।

আউটরিচ ওয়ার্কার পদে আবেদনের জন্য দ্বাদশ শ্রেণি উত্তীর্ণ হতে হবে। বেতন দেওয়া হবে প্রতি মাসে ১২ হাজার টাকা। প্রার্থীর বয়স ৩৫ বছরের মধ্যে হতে হবে।

Advertisement

সোশ্যাল ওয়ার্কার পদে আবেদনের জন্য যে কোনও স্বীকৃত প্রতিষ্ঠান থেকে সোশ্যাল ওয়ার্ক বিষয়ে স্নাতক যোগ্যতা থাকা প্রয়োজন। প্রতি মাসে ১৮,৫৩৬ টাকা বেতন দেওয়া হবে। বাকি প্রয়োজনীয় যোগ্যতা জানতে মূল বিজ্ঞপ্তিটি দেখতে পারেন।

কী ভাবে আবেদন করবেন?

প্রার্থীকে প্রথমে দক্ষিণ দিনাজপুর জেলার প্রশাসনিক ওয়েবসাইটে যেতে হবে। ‘হোমপেজ’ থেকে ‘রিক্রুটমেন্ট’-এ গেলে সংশ্লিষ্ট বিজ্ঞপ্তিটি দেখা যাবে। সেখানে দেওয়া তথ্য অনুযায়ী আবেদনপত্র এবং প্রয়োজনীয় নথি বিজ্ঞপ্তিতে দেওয়া ঠিকানায় জমা দিতে হবে। ১৪ মার্চ পর্যন্ত জমা দেওয়া যাবে আবেদনপত্র।

নিয়োগ সংক্রান্ত বিস্তারিত তথ্য এবং শর্তাবলি জানতে দক্ষিণ দিনাজপুর জেলার প্রশাসনিক ওয়েবসাইটটি দেখতে পারেন।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement