RITES Recruitment 2026

রেল মন্ত্রক অধীনস্থ সংস্থায় প্রয়োজন সিভিল ইঞ্জিনিয়ার, যোগ্যতার কোন শর্ত স্থির করা হয়েছে?

নিযুক্তদের মাসিক বেতন হবে ৫০,৭২১ টাকা।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ০৩ মার্চ ২০২৬ ১৭:৪৮
Share:

রাইটস লিমিটেড। ছবি: সংগৃহীত।

ইঞ্জিনিয়ারদের কাজের সুযোগ দেবে রেল মন্ত্রক অধীনস্থ সংস্থা রাইটস লিমিটেড। মঙ্গলবার এমনই জানানো হয়েছে কেন্দ্রীয় সংস্থার তরফে। বিজ্ঞপ্তি অনুযায়ী, কর্মীরা নির্ধারিত মেয়াদে চুক্তিভিত্তিক কাজের সুযোগ পাবেন। এ জন্য মঙ্গলবার থেকেই অনলাইনে আবেদনপত্র জমা নেওয়া হবে।

Advertisement

সংস্থায় অ্যাসিস্ট্যান্ট সিভিল ইঞ্জিনিয়ার পদে নিয়োগ হবে। শূন্যপদ পাঁচটি। প্রথমে তাঁদের চুক্তির মেয়াদ থাকবে এক বছর। এর পর শর্তসাপেক্ষে মেয়াদ আরও বাড়ানো হতে পারে। নিযুক্তদের কর্মস্থল গুজরাত হলেও প্রয়োজনে দেশের অন্যত্র স্থানান্তর করা হতে পারে।

সংশ্লিষ্ট পদে আবেদনের জন্য সিভিল ইঞ্জিনিয়ারিংয়ে স্নাতক যোগ্যতা থাকতে হবে। প্রয়োজন আট বছরের পেশাদারি অভিজ্ঞতা। প্রার্থীদের সর্বাধিক বয়স ৫৫ বছরের মধ্যে হওয়াও জরুরি। নিযুক্তদের মাসিক বেতন হবে ৫০,৭২১ টাকা।

Advertisement

এ জন্য সংস্থার ওয়েবসাইটে গিয়ে আবেদনপত্র-সহ সমস্ত নথি পাঠাতে হবে। আগামী ১৮ মার্চ আবেদনের শেষ দিন। এর পর ২৪ এবং ২৫ মার্চ অনলাইন বা অফলাইনে ইন্টারভিউয়ের আয়োজন করা হবে। এ বিষয়ে বিস্তারিত জানার জন্য সংস্থার ওয়েবসাইট দেখে নিতে হবে।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement