Shyama Prasad Mukherjee Port Recruitment 2026

শ্যামাপ্রসাদ মুখার্জি পোর্টে কর্মীর খোঁজ, হলদিয়া ডক কমপ্লেক্সের কোন বিভাগে কাজ মিলবে?

প্রশিক্ষণ চলাকালীন মাসিক সাম্মানিক হবে ৪০,০০০ টাকা। প্রশিক্ষণ শেষে যোগ্যতা নির্ণায়ক পরীক্ষায় উত্তীর্ণ হলে নিয়োগ হবে ডক পাইলট পদে। সেই সময়ে তাঁদের বেতন হবে মাসে ৫০,০০০ থেকে ১,৬০,০০০ টাকা।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ২১ মার্চ ২০২৬ ১৮:০৬
Share:

প্রতীকী চিত্র।

কর্মখালির বিজ্ঞপ্তি প্রকাশ করেছে শ্যামাপ্রসাদ মুখার্জি পোর্ট। জানানো হয়েছে, হলদিয়া ডক কমপ্লেক্স-এর জন্য শিক্ষানবিশ প্রয়োজন। প্রার্থীরা এ জন্য অফলাইনে আবেদন জানাতে হবে।

Advertisement

হলদিয়া ডক কমপ্লেক্সের মেরিন অপারেশনস বিভাগের জন্য এই নিয়োগ। সংশ্লিষ্ট বিভাগে অ্যাপ্রেন্টিস ডক পাইলট (শিক্ষানবিশ) নিয়োগ করা হবে। শূন্যপদ তিনটি। প্রশিক্ষণ চলবে এক বছর। প্রশিক্ষণ চলাকালীন মাসিক সাম্মানিক হবে ৪০,০০০ টাকা। প্রশিক্ষণ শেষে যোগ্যতা নির্ণায়ক পরীক্ষায় উত্তীর্ণ হলে নিয়োগ হবে ডক পাইলট পদে। সেই সময়ে তাঁদের বেতনকাঠামো হবে মাসে ৫০,০০০ থেকে ১,৬০,০০০ টাকা।

আবেদনকারীদের বয়স ২৫ বছরের মধ্যে হতে হবে। সংরক্ষিতদের জন্য থাকবে ছাড়। পাশাপাশি, স্বীকৃত প্রতিষ্ঠান থেকে ফরেন গোয়িং শিপ সেকেন্ড মেট সার্টিফিকেট থাকতে হবে। স্নাতকে নটিক্যাল সায়েন্স বিষয়ে ন্যূনতম ৬০ শতাংশ নম্বর থাকলেও আবেদন করা যাবে। এ ছাড়াও যোগ্যতার অন্য মাপকাঠি রয়েছে।

Advertisement

প্রার্থীদের বিজ্ঞপ্তিতে উল্লিখিত ফরম্যাটে আবেদনপত্র-সহ অন্য নথি নির্দিষ্ট ঠিকানায় পাঠাতে হবে। আবেদনের শেষ দিন আগামী ১৭ এপ্রিল। এর পর লিখিত পরীক্ষা এবং ইন্টারভিউয়ের মাধ্যমে কর্মী নিয়োগ করা হবে। নিয়োগের শর্তাবলি বিস্তারিত জানার জন্য প্রার্থীদের পোর্টের ওয়েবসাইট দেখে নিতে হবে।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement