WB Govt Job 2025

দক্ষিণ ২৪ পরগনায় স্নাতক উত্তীর্ণদের চাকরির সুযোগ, শূন্যপদ সাতটি

চুক্তির ভিত্তিতে কাজ করতে হবে এই পদে। মোট শূন্যপদ সাতটি। আবেদনের জন্য প্রার্থীর বয়স ২১ থেকে ৪৫ বছরের মধ্যে হতে হবে।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ০৫ জুলাই ২০২৫ ১৮:২৬
Share:

প্রতীকী ছবি।

রাজ্যে দক্ষিণ ২৪ পরগনা জেলায় চাকরির সুযোগ। সেই মর্মে জেলার প্রশাসনিক ওয়েবসাইটে সম্প্রতি বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। দক্ষিণ ২৪ পরগনার ‘ব্লক মিশন ম্যানেজমেন্ট ইউনিট এবং ব্লক উন্নয়ন অফিসারের তরফে এই নিয়োগ।

Advertisement

বিজ়নেস ডেভেলপমেন্ট সার্ভিস প্রোভাইডার নিয়োগ করা হবে। চুক্তির ভিত্তিতে কাজ করতে হবে এই পদে। মোট শূন্যপদ সাতটি। আবেদনের জন্য প্রার্থীর বয়স ২১ থেকে ৪৫ বছরের মধ্যে হতে হবে। যে কোনও স্বীকৃত প্রতিষ্ঠান থেকে স্নাতক উত্তীর্ণ হওয়া চাই। কমার্স বিভাগে স্নাতক উত্তীর্ণ হলে অগ্রাধিকার মিলবে। বাকি প্রয়োজনীয় যোগ্যতা জানতে মূল বিজ্ঞপ্তিটি দেখুন।

আবেদন করবেন কী ভাবে?

Advertisement

প্রথমে দক্ষিণ ২৪ পরগনা জেলার প্রশাসনিক ওয়েবসাইটে যেতে হবে। ‘হোমপেজ’ থেকে ‘রিক্রুটমেন্ট’-এ গেলে সংশ্লিষ্ট বিজ্ঞপ্তিটি দেখতে পাওয়া যাবে। সেখান থেকে আবেদনপত্র ডাউনলোড করতে হবে। এর পর আবেদনপত্র এবং প্রয়োজনীয় নথি বিজ্ঞপ্তিতে দেওয়া ঠিকানায় জমা দিতে হবে। ১০ জুলাই আবেদনপত্র জমা দেওয়ার শেষ দিন।

এই সংক্রান্ত বিস্তারিত তথ্য এবং শর্তাবলি জানতে দক্ষিণ ২৪ পরগনা জেলার প্রশাসনিক ওয়েবসাইটটি দেখতে পারেন।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement