WB Govt Job Recruitment 2023

দক্ষিণ ২৪ পরগনা জেলায় কর্মখালি, কারা আবেদন করতে পারবেন?

দক্ষিণ ২৪ পরগনা জেলার ‘অফিস অফ দ্য ডিস্ট্রিক্ট ইনফরমেশন অ্যান্ড কালচারাল অফিসার’-এর তরফে বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে।

Advertisement

আনন্দবাজার অনলাইন সংবাদদাতা

শেষ আপডেট: ১৬ সেপ্টেম্বর ২০২৩ ১৫:৩১
Share:

প্রতীকী ছবি।

দক্ষিণ ২৪ পরগনা জেলায় রয়েছে কাজের সুযোগ। সেই মর্মে জেলার প্রশাসনিক ওয়েবসাইটে বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে।

Advertisement

আপার ডিভিশন ক্লার্ক পদে কর্মী নেওয়া হবে। দক্ষিণ ২৪ পরগনা জেলার ‘অফিস অফ দ্য ডিস্ট্রিক্ট ইনফরমেশন অ্যান্ড কালচারাল অফিসার’-এর তরফে বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। প্রথমে এক বছরের জন্য নিয়োগ হবে। পরে প্রয়োজন অনুযায়ী মেয়াদ বাড়তে পারে। আবেদনের জন্য প্রার্থীর বয়স ৬৪ বছরের মধ্যে হতে হবে। তবে, শুধু মাত্র অবসরপ্রাপ্ত কর্মীরাই আবেদন করতে পারবেন। বাকি প্রয়োজনীয় যোগ্যতা জানতে মূল বিজ্ঞপ্তিটি দেখতে পারেন।

কী ভাবে আবেদন করবেন?

Advertisement

প্রথমে দক্ষিণ ২৪ পরগনা জেলার প্রশাসনিক ওয়েবসাইটে যেতে হবে। ‘হোমপেজ’ থেকে ‘নোটিস’-এ গিয়ে ‘রিক্রুটমেন্ট’-এ গেলে সংশ্লিষ্ট বিজ্ঞপ্তিটি দেখতে পাওয়া যাবে। সেখান থেকে আবেদনপত্র ডাউনলোড করতে হবে। এর পর আবেদনপত্র এবং প্রয়োজনীয় নথি বিজ্ঞপ্তিতে দেওয়া তথ্য অনুযায়ী জমা দেওয়া দরকার। আবেদনের শেষ দিন ২৭ সেপ্টেম্বর।

এই বিষয়ে বিস্তারিত তথ্য এবং শর্তাবলি জানতে দক্ষিণ ২৪ পরগনা জেলার প্রশাসনিক ওয়েবসাইটটি দেখতে পারেন।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement