SAI Recruitment 2023

স্পোর্টস অথরিটি অফ ইন্ডিয়ায় কর্মখালি, কোন পদে নিয়োগ? বেতনই বা কত?

প্রথমে দু’বছরের জন্য কাজের মেয়াদ থাকবে। পরে প্রয়োজন অনুযায়ী মেয়াদ বাড়তে পারে।

Advertisement

আনন্দবাজার অনলাইন সংবাদদাতা

শেষ আপডেট: ২৬ অগস্ট ২০২৩ ১৫:২৮
Share:

স্পোর্টস অথরিটি অফ ইন্ডিয়া। ছবি: সংগৃহীত।

স্পোর্টস অথরিটি অফ ইন্ডিয়ায় রয়েছে কাজের সুযোগ। সেই মর্মে সংস্থার তরফে নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে।

Advertisement

কনসালট্যান্ট (মিডিয়া) পদে নিয়োগ করা হবে কর্মী। চুক্তির ভিত্তিতে কাজ করতে হবে। প্রথমে দু’বছরের জন্য কাজের মেয়াদ থাকবে। পরে প্রয়োজন অনুযায়ী মেয়াদ বাড়তে পারে। প্রতি মাসে ১ লক্ষ থেকে ১ লক্ষ ৪৫ হাজার টাকা করে বেতন দেওয়া হবে। আবেদনের জন্য যে কোনও স্বীকৃত প্রতিষ্ঠান থেকে স্নাতক হওয়া দরকার। সংশ্লিষ্ট বিভাগে আট বছরের কাজের অভিজ্ঞতা থাকতে হবে। প্রার্থীর বয়স ৪৫ বছরের মধ্যে হতে হবে। বাকি প্রয়োজনীয় যোগ্যতা জানতে মূল বিজ্ঞপ্তিটি দেখতে পারেন।

কী ভাবে আবেদন করবেন?

Advertisement

প্রার্থীকে প্রথমে স্পোর্টস অথরিটি অফ ইন্ডিয়ার ওয়েবসাইটে যেতে হবে। ‘হোমপেজ’ থেকে সংশ্লিষ্ট বিজ্ঞপ্তিতে যাওয়া প্রয়োজন। সেখানে দেওয়া তথ্য অনুযায়ী অনলাইনে আবেদন প্রক্রিয়া সম্পন্ন করতে হবে। সরাসরিও জমা দেওয়া যাবে আবেদনপত্র। ৩ সেপ্টেম্বর পর্যন্ত আবেদনপত্র জমা দেওয়া যাবে।

নিয়োগ সংক্রান্ত বিষয়ে বিস্তারিত তথ্য এবং শর্তাবলি জানতে স্পোর্টস অথরিটি অফ ইন্ডিয়ার ওয়েবসাইটটি দেখতে পারেন।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement