SAI Recruitment 2024

সাই-তে কর্মখালি, কোন পদে নিয়োগ? বেতনই বা কত?

চুক্তির ভিত্তিতে প্রথমে কাজের মেয়াদ চার বছর। পরে প্রয়োজন অনুযায়ী মেয়াদ বৃদ্ধি হতে পারে। এই কাজে প্রতি মাসে ৫০ হাজার টাকা করে পারিশ্রমিক দেওয়া হবে।

Advertisement

আনন্দবাজার অনলাইন ডেস্ক

শেষ আপডেট: ২৪ সেপ্টেম্বর ২০২৪ ১৬:৩৯
Share:

সাই। ছবি: সংগৃহীত।

স্পোর্টস অথরিটি অফ ইন্ডিয়া (সাই) দিচ্ছে চাকরির সুযোগ। এই সংক্রান্ত বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে সাই-এর ওয়েবসাইটে। অনলাইনেই আবেদনপত্র জমা দেওয়া যাবে।

Advertisement

জুনিয়র আর্কিটেক্ট পদে কর্মী নিয়োগ করা হবে। চুক্তির ভিত্তিতে প্রথমে কাজের মেয়াদ চার বছর। পরে প্রয়োজন অনুযায়ী মেয়াদ বৃদ্ধি হতে পারে। এই কাজে প্রতি মাসে ৫০ হাজার টাকা করে পারিশ্রমিক দেওয়া হবে।

আবেদনের জন্য যে কোনও স্বীকৃত প্রতিষ্ঠান থেকে আর্কিটেকচার বিষয়ে স্নাতক হতে হবে। স্নাতকোত্তর যোগ্যতা সম্পন্ন হলে নিয়োগে অগ্রাধিকার মিলবে। আবেদন করতে হলে সংশ্লিষ্ট বিভাগে অন্তত এক বছরের কাজের অভিজ্ঞতা থাকতে হবে। প্রার্থীর বয়স হতে হবে ৩২ বছরের মধ্যে। বাকি প্রয়োজনীয় যোগ্যতা জানতে মূল বিজ্ঞপ্তিটি দেখতে পারেন।

Advertisement

কী ভাবে আবেদন করবেন?

স্পোর্টস অথরিটি অফ ইন্ডিয়া (সাই)-র ওয়েবসাইটে ‘হোমপেজ’ থেকে সংশ্লিষ্ট বিজ্ঞপ্তিতে যাওয়া প্রয়োজন। সেখানে দেওয়া তথ্য অনুযায়ী অনলাইনে আবেদন প্রক্রিয়া সম্পন্ন করতে হবে। ৮ অক্টোবর আবেদনপত্র জমা দেওয়ার শেষ দিন। নিয়োগ সংক্রান্ত বিষয়ে সবিস্তার তথ্য এবং শর্তাবলি জানতে স্পোর্টস অথরিটি অফ ইন্ডিয়ার ওয়েবসাইটটি দেখতে পারেন।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement