SAI Recruitment 2024

মেডিক্যাল অফিসার নিয়োগ করবে স্পোর্টস অথরিটি অফ ইন্ডিয়া, শূন্যপদ ক’টি?

প্রথমে এক বছর থাকবে কাজের মেয়াদ। পরে প্রয়োজন অনুযায়ী মেয়াদ বাড়তে পারে। যদি কোনও প্রার্থীর ক্রীড়া ক্ষেত্রে সংশ্লিষ্ট বিভাগে কাজের অভিজ্ঞতা থাকে তা হলে তাঁকে অগ্রাধিকার দেওয়া হবে।

Advertisement

আনন্দবাজার অনলাইন ডেস্ক

শেষ আপডেট: ৩১ ডিসেম্বর ২০২৪ ১৯:১৭
Share:

স্পোর্টস অথরিটি অফ ইন্ডিয়া। ছবি: সংগৃহীত।

স্পোর্টস অথরিটি অফ ইন্ডিয়া (সাই) দিচ্ছে চাকরির সুযোগ। এই সংক্রান্ত বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে সংস্থার ওয়েবসাইটে।

Advertisement

মেডিক্যাল অফিসার পদে নিয়োগ করা হবে। চুক্তির ভিত্তিতে কাজ করতে হবে মেডিক্যাল অফিসারদের। প্রথমে এক বছর থাকবে কাজের মেয়াদ। পরে প্রয়োজন অনুযায়ী মেয়াদ বাড়তে পারে। মোট শূন্যপদ রয়েছে দু’টি। প্রতি মাসে বেতন দেওয়া হবে ১ লক্ষ ২৫ হাজার টাকা। আবেদনের জন্য যে কোনও স্বীকৃত প্রতিষ্ঠান থেকে ব্যাচেলর অফ মেডিসিন অ্যান্ড ব্যাচেলর অফ সার্জারি (এমবিবিএস) ডিগ্রি থাকা প্রয়োজন। পাশাপাশি, সংশ্লিষ্ট বিভাগে পাঁচ বছরের কাজের অভিজ্ঞতা থাকা প্রয়োজন। প্রার্থীর বয়স ৫০ বছরের মধ্যে হওয়া চাই। যদি কোনও প্রার্থীর ক্রীড়া ক্ষেত্রে সংশ্লিষ্ট বিভাগে কাজের অভিজ্ঞতা থাকে তা হলে তাঁকে অগ্রাধিকার দেওয়া হবে। বাকি প্রয়োজনীয় যোগ্যতা জানতে মূল বিজ্ঞপ্তি দেখতে পারেন।

কী ভাবে আবেদন করবেন?

Advertisement

প্রার্থীকে প্রথমে স্পোর্টস অথরিটি অফ ইন্ডিয়া (সাই)-র ওয়েবসাইটে যেতে হবে। ‘হোমপেজ’ থেকে সংশ্লিষ্ট বিজ্ঞপ্তিতে যাওয়া প্রয়োজন। সেখানে দেওয়া তথ্য অনুযায়ী অনলাইনে আবেদন প্রক্রিয়া সম্পন্ন করতে হবে। ৪ জানুয়ারি ’২৫ থেকে ২০ জানুয়ারি ’২৫ বিকেল ৫টা পর্যন্ত আবেদনপত্র জমা দেওয়া যাবে।

নিয়োগ সংক্রান্ত বিষয়ে বিস্তারিত তথ্য এবং শর্তাবলি জানতে স্পোর্টস অথরিটি অফ ইন্ডিয়ার ওয়েবসাইটটি দেখতে পারেন।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement