SBI Recruitment 2025

৯৯৬ জনকে খুঁজছে দেশের সরকারি ব্যাঙ্ক, কোন কাজের জন্য? আবেদনই বা করবেন কী ভাবে?

চুক্তির ভিত্তিতে কাজ করতে হবে এই পদে। মোট শূন্যপদ রয়েছে ৯৯৬টি। প্রথমে পাঁচ বছর থাকবে কাজের মেয়াদ, পরে প্রয়োজন অনুযায়ী মেয়াদ বৃদ্ধি হতে পারে।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ০২ ডিসেম্বর ২০২৫ ১৯:৪১
Share:

এসবিআই। ছবি: সংগৃহীত।

একাধিক শূন্যপদে কর্মী নিয়োগ করতে চলেছে রাষ্ট্রায়ত্ত সংস্থা স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া (এসবিআই)। সম্প্রতি এই মর্মে নিয়োগ বিজ্ঞপ্তি জারি করা হয়েছে ব্যাঙ্কের তরফে।

Advertisement

স্পেশালিষ্ট ক্যাডার অফিসার নিয়োগ করা হবে। চুক্তির ভিত্তিতে কাজ করতে হবে এই পদে। মোট শূন্যপদ রয়েছে ৯৯৬টি। প্রথমে পাঁচ বছর থাকবে কাজের মেয়াদ, পরে প্রয়োজন অনুযায়ী মেয়াদ বৃদ্ধি হতে পারে। ভিপি ওয়েলথ, এভিপি ওয়েলথ এবং কাস্টোমার রিলেশনশিপ এগজ়িকিউটিভ পদে কাজ করতে হবে। আবেদনের জন্য কোনও স্বীকৃত প্রতিষ্ঠান থেকে স্নাতকোত্তর হতে হবে। বাকি প্রয়োজনীয় যোগ্যতা জানতে মূল বিজ্ঞপ্তিটি দেখে নেওয়া যেতে পারে।

আবেদন করবেন কী ভাবে?

Advertisement

এসবিআই-এর ওয়েবসাইটে (https://sbi.bank.in/web/careers) যাওয়া প্রয়োজন। ‘হোমপেজ’ থেকে সংশ্লিষ্ট বিজ্ঞপ্তিতে যাওয়া প্রয়োজন। সেখানে দেওয়া তথ্য অনুযায়ী অনলাইনে আবেদন প্রক্রিয়া সম্পন্ন করতে হবে। পাশাপাশি, আবেদনের জন্য বরাদ্দ টাকা জমা দেওয়া দরকার। আবেদনপত্র জমা দেওয়ার শেষ দিন ২৩ ডিসেম্বর। নিয়োগ সংক্রান্ত বিষয়ে বিস্তারিত তথ্য এবং শর্তাবলি জানতে এসবিআই-এর ওয়েবসাইটটি দেখে নেওয়া যেতে পারে।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement