SBI PO Recruitment 2026

হাজারেরও বেশি শূন্যপদে নিয়োগ, পরীক্ষার মাধ্যমে যোগ্যতা যাচাই করবে এসবিআই

প্রবেশনারি অফিসার পদে নিযুক্তদের কাজ চলবে। তাঁদের দেশের বিভিন্ন প্রান্তে অবস্থিত ব্যাঙ্কের শাখায় নিয়োগ করা হবে।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ১৮ জুন ২০২৬ ১৮:০৩
Share:

— প্রতিনিধিত্বমূলক চিত্র।

রাষ্ট্রায়ত্ত সংস্থা স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া-য় চাকরির সুযোগ। ১,৫০০টি শূন্যপদে কর্মী নিয়োগ করা হবে। প্রবেশনারি অফিসার পদে নিযুক্তদের কাজ করতে হবে। দেশের যে কোনও প্রান্তে নিয়োগ করা হবে।

Advertisement

নিযুক্তদের ‘প্রবেশন’-এ দু’বছরের জন্য রাখা হবে। এর পর তাঁরা কাজের উপর ভিত্তি করে জুনিয়র ম্যানেজমেন্ট গ্রেড-১ স্কেলে উন্নীত হবেন। সংশ্লিষ্ট পদে নিয়োগের পর কর্মীদের প্রতি মাসের বেতন হিসাবে ৪১,৯৬০ টাকা হতে চলেছে।

সংশ্লিষ্ট পদে আবেদনকারীদের বয়স ২১-৩০ বছরের মধ্যে হওয়া প্রয়োজন। সংরক্ষিতদের জন্য ছাড় থাকবে। এ ছাড়াও তাঁদের কোনও স্বীকৃত প্রতিষ্ঠান থেকে যে কোনও বিষয়ে স্নাতক হতে হবে বা ইন্টিগ্রেটেড ডুয়াল ডিগ্রি থাকতে হবে। যাঁরা স্নাতকের চূড়ান্ত বর্ষে পাঠরত, তাঁরাও এই পদে আবেদনের সুযোগ পাবেন।

Advertisement

চাকরিপ্রার্থীদের যোগ্যতা যাচাইয়ের জন্য তিনটি পর্যায়ে পরীক্ষা নেওয়া হবে। প্রিলিমিনারি, মেন এবং সাইকোমেট্রি টেস্টের সঙ্গে গ্রুপ এক্সসারসাইজ চলবে। পরীক্ষায় উত্তীর্ণদের ইন্টারভিউ নেওয়া হবে।

আগ্রহীদের ব্যাঙ্কের ওয়েবসাইটে গিয়ে সমস্ত নথি-সহ আবেদন জানাতে হবে। আবেদনমূল্য হিসাবে ৭৫০ টাকা ধার্য করা হয়েছে। ৮ জুলাই আবেদনের শেষ দিন। লিখিত পরীক্ষা এবং ইন্টারভিউ অগস্ট থেকে নভেম্বরের মধ্যে নেওয়া হবে।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement