Govt Jobs for Post Graduates 2026

জুনিয়র রিসার্চ ফেলোর খোঁজ চলছে ইসরো-য়, কোন সুযোগ পাবেন স্নাতকোত্তরেরা?

ইঞ্জিনিয়ারিং শাখার বাছাই করা বিষয়ে স্নাতকোত্তরেরা জুনিয়র রিসার্চ ফেলো হিসাবে কাজের সুযোগ পাবেন ইসরোতে।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ১৯ জুন ২০২৬ ১৬:০০
Share:

ছবি: সংগৃহীত।

ভারতীয় মহাকাশ গবেষণা কেন্দ্রে (ইসরো) কাজের সুযোগ। ইসরো অধীনস্থ ইউআর রাও স্যাটেলাইট সেন্টারে জুনিয়র রিসার্চ ফেলো প্রয়োজন। মোট শূন্যপদ ১৭টি।

Advertisement

আবেদনকারীদের যোগ্যতা:

মাইক্রোইলেকট্রনিক্স, ইনফরমেশন টেকনোলজি, কম্পিউটার সায়েন্স, পাওয়ার ইলেকট্রনিক্স, ডিজিটাল ইলেকট্রনিক্স, মাইক্রো ইলেকট্রনিক্স, সিগন্যাল প্রসেসিং, ভিএলএসআই অ্যান্ড এমবেডেড সিস্টেমস, অ্যাপ্লায়েড অপটিক্স, ইলেকট্রনিক্স অ্যান্ড কমিউনিকেশন, থার্মাল সায়েন্সেস, অপটিক্স, এরোস্পেস, মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং কিংবা সমতুল বিষয়ে স্নাতকোত্তরেরা জুনিয়র রিসার্চ ফেলো হিসাবে কাজের সুযোগ পাবেন।

Advertisement

এ ক্ষেত্রে প্রার্থীদের থ্রিডি মডেলিং, প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ, ডেটা অ্যানালিসিস, ভিএলএসআই ডিজাইন সংক্রান্ত কাজে পূর্ব-অভিজ্ঞতা থাকতে হবে। এ ছাড়াও প্রার্থীদের স্নাতকোত্তরের পরীক্ষায় ন্যূনতম ৬৫ শতাংশ নম্বর থাকা প্রয়োজন। এ ক্ষেত্রে যাঁরা জেইই বা নেট-এর মতো সর্বভারতীয় প্রবেশিকায় উত্তীর্ণ হয়েছেন, তাঁদের নিয়োগের ক্ষেত্রে অগ্রাধিকার দেওয়া হবে।

বেতন ও অন্যান্য তথ্য:

উল্লিখিত পদে নিযুক্ত ব্যক্তিদের বয়স ২৮ বছরের মধ্যে হওয়া প্রয়োজন। তাঁদের প্রতি মাসে ৪২,০০০ টাকা পারিশ্রমিক হিসাবে দেওয়া হবে। সরাসরি ইন্টারভিউয়ের মাধ্যমে প্রার্থীদের যোগ্যতা যাচাই করে নেবেন ইসরো কর্তৃপক্ষ।

১১ জুলাই পর্যন্ত অনলাইন পোর্টাল মাধ্যমে আবেদন গ্রহণ করা হবে। ইসরোর ওয়েবসাইটে গিয়ে সমস্ত নথি পেশ করে আবেদন জানাতে পারবেন। বাছাই করা প্রার্থীদের ইন্টারভিউ সংক্রান্ত তথ্য জানিয়ে দেওয়া হবে।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement