বোটানিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া (বিএসআই)। ছবি: সংগৃহীত।
অরুণাচল প্রদেশের বোটানিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া (বিএসআই) একটি বিশেষ গবেষণা প্রকল্পে কর্মী প্রয়োজন। প্রতিষ্ঠানের তরফে প্রজেক্ট অ্যাসিস্ট্যান্ট নিয়োগ করা হবে। তবে, শূন্যপদ সংক্রান্ত তথ্য জানানো হয়নি।
প্রজেক্ট অ্যাসিস্ট্যান্ট পদে নিযুক্তদের উদ্ভিদবিদ্যা, জীববিদ্যা, প্লান্ট সায়েন্স-এর মধ্যে যে কোনও একটি বিষয়ে স্নাতক হতে হবে। প্রার্থীর কম্পিউটারে তথ্য সংরক্ষণ এবং তার প্রতিবেদন তৈরির দক্ষতা থাকা চাই। এ ছাড়াও ক্ষেত্র সমীক্ষার অভিজ্ঞতা থাকা দরকার।
অরুণাচল প্রদেশের আনজাও এবং নামসাই জেলায় আদিবাসী জনগোষ্ঠীর জীবনশৈলী নিয়ে কাজ করছে বিএসআই। প্রতিষ্ঠানের তরফে ভেষজ উদ্ভিদ থেকে রোগ নিরাময়ের পথ্য তৈরির প্রক্রিয়াকরণ নিয়ে গবেষণাও চলছে। তাতেই কাজ করতে হবে প্রজেক্ট অ্যাসিস্ট্যন্টদের।
সংশ্লিষ্ট পদে নিযুক্তদের বয়স ২৮ বছরের মধ্যে হতে হবে। তাঁদের জন্য প্রতি মাসে পারিশ্রমিক হিসাবে ২০ হাজার টাকা বরাদ্দ করা হয়েছে। প্রার্থীদের ইন্টারভিউয়ের মাধ্যমে বাছাই করে নেওয়া হবে।
নিয়োগের ইন্টারভিউ হবে ২৯ জুন সকাল ১০টা থেকে। এ জন্য আলাদা করে আবেদন জানাতে হবে না প্রার্থীদের। কাজে যোগদানের সময়ে বাছাই প্রার্থীদের সমস্ত প্রয়োজনীয় নথি জমা দিতে হবে। ইন্টারভিউ প্রতিষ্ঠানের অরুণাচল প্রদেশের দফতরে হতে চলেছে।