Viral Video

‘টিকিট পরীক্ষককে ডাকুন, ভেবে দেখছি’, বৈধ যাত্রীকে বসতে দিলেন না, পরিবার নিয়ে আসন জবরদখল করে বচসা বাধালেন যুবক!

ট্রেনের কিছু যাত্রী এমনও হন যাঁরা নিজেদের ভুল থাকলেও ঝগড়া থামান না। উল্টে কোমর বেঁধে এড়ে তর্ক করে চলেন। তেমনই এক উটকো ঝামেলার ভিডিয়ো ছড়িয়ে পড়েছে সমাজমাধ্যমের পাতায়।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ১৯ জুন ২০২৬ ১৬:০০
Share:

ছবি: ভিডিয়ো থেকে নেওয়া।

ট্রেনে সিট নিয়ে সমস্যা প্রায়শই হতে দেখা যায়। বিশেষ করে দূরপাল্লার ট্রেনে যাতায়াত করার সময় এমনটা হয়েই থাকে। অনেক ক্ষেত্রে টিকিট পরীক্ষককে ডেকে ঝামেলার মিটমাট করতে হয়। অনেক ক্ষেত্রে আবার যাত্রীরা নিজেদের মধ্যে কথা বলে একটা মধ্যস্থতা পরিস্থিতি তৈরি করে নেন। কিন্তু কিছু যাত্রী এমনও হন যাঁরা নিজেদের ভুল থাকলেও ঝগড়া থামান না। উল্টে কোমর বেঁধে এড়ে তর্ক করে চলেন। তেমনই এক উটকো ঝামেলার ভিডিয়ো ছড়িয়ে পড়েছে সমাজমাধ্যমের পাতায়। যদিও ভিডিয়োটির সত্যতা যাচাই করেনি আনন্দবাজার ডট কম।

Advertisement

ভাইরাল সেই ভিডিয়োয় দেখা গিয়েছে, ট্রেনের সাইড বার্থের নীচের আসনে পরিবার নিয়ে বসে রয়েছেন এক ব্যক্তি। কিন্তু সেটি তাঁদের নির্ধারিত সিট নয়। তা সত্ত্বেও পুরো পরিবার নিয়ে সেখানে বসেই নোনতা খাবার খেয়ে যাচ্ছেন সেই ব্যক্তি। এক তরুণ এসে জানালেন যে সেটি তাঁর আসন এবং সেই ব্যক্তি যেন পরিবার নিয়ে সেই জায়গা থেকে উঠে যান। কিন্তু জবরদখল করা ব্যক্তি সেই আসন ছেড়ে উঠতে চাইলেন না। তরুণ বহু বার তাঁকে টিকিট দেখিয়ে বললেন যে এটি আমার নির্ধারিত সিট, আপনি এটা ছেড়ে দিন। কিন্তু সেই ব্যক্তি পরিবারের দোহাই দিয়ে বললেন উঠতে পারবেন না। টিকিট পরীক্ষককে ডাকলে ওঠার কথা ভেবে দেখবেন। সেই সিট নিয়ে ওই ব্যক্তির সঙ্গে তরুণের সঙ্গে ঝামেলা বেঁধে গেল। কিন্তু তা-ও ওই ব্যক্তি এবং তাঁর পরিবার সেই সিট দখল করেই বসে রইলেন। সেই ভিডিয়োই ছড়িয়ে পড়েছে সমাজমাধ্যমের পাতায়।

‘জেমসঅফরেলওয়ে’ নামের এক্স হ্যান্ডল থেকে ভিডিয়োটি পোস্ট করা হয়েছে। ভিডিয়োটি ভাইরালও হয়েছে। ইতিমধ্যে চার লক্ষের কাছাকাছি বার ভিডিয়োটি দেখে ফেলা হয়েছে। সাড়ে চার হাজারেরও বেশি নেটাগরিক ভিডিয়োটিতে প্রতিক্রিয়া জানিয়েছেন। নানা রকম মন্তব্যে ভরে গিয়েছে ভিডিয়োটির মন্তব্যবাক্স। ওই ব্যক্তির বিরুদ্ধে রাগে ফেটে পড়েছে নেটপাড়া। এক নেটাগরিক আরপিএফ-কে ডেকে ওই ব্যক্তির বিরুদ্ধে অভিযোগ জানানোর পরামর্শ দিয়েছেন। বহু নেটাগরিক ওই ব্যক্তি এবং তাঁর পরিবারকে ‘নির্লজ্জ’র তকমা দিয়েছেন।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement