Viral Video

সুরক্ষার পরোয়া নেই, চলন্ত নৌকোয় নাচার ধুম, পাঁচ যাত্রীর গরবার তালে বিরক্ত হলেন বাকিরা! ভিডিয়ো দেখে নিন্দা নেটপাড়ায়

চলন্ত নৌকোর জানলা দিয়ে বাইরের অপরূপ দৃশ্য দেখা যাচ্ছে। কিন্তু সে সবে গুরুত্ব দিলেন না একদল যাত্রী। উল্টে সেই চলন্ত নৌকোর ভিতরে এমন কাজ করলেন যা কিছু যাত্রীর জন্য বিরক্তির কারণ হয়ে উঠল।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ১৮ জুন ২০২৬ ১৫:০১
Share:

ছবি: ভিডিয়ো থেকে নেওয়া।

ছুটে চলেছে নৌকা। জানলার বাইরে চোখ রাখলে ধরা পড়ছে অপরূপ দৃশ্য। কিন্তু সে সবে গুরুত্ব দিলেন না একদল যাত্রী। উল্টে সেই চলন্ত নৌকোর ভিতরে এমন কাজ করলেন যা কিছু যাত্রীর জন্য বিরক্তির কারণ হয়ে উঠল। সেই ভিডিয়োই ছড়িয়ে পড়েছে সমাজমাধ্যমের পাতায়। যদিও ভিডিয়োটির সত্যতা যাচাই করেনি আনন্দবাজার ডট কম। ভিডিয়ো অনুসারে ঘটনাটি ঘটেছে কেরলের কোচিতে।

Advertisement

ভাইরাল সেই ভিডিয়োয় দেখা গিয়েছে, চলন্ত জলযানের মধ্যে যাত্রীদের ভিড়। প্রায় প্রতিটি আসনে বসে রয়েছেন যাত্রীরা। দাঁড়িয়েও রয়েছেন অনেকে। নৌকোর জানলা দিয়ে বাইরের অপরূপ দৃশ্য দেখা যাচ্ছে। কিন্তু সে দিকে কোনও যাত্রীর নজর নেই। নৌকোয় থাকা প্রায় সকলেরই চোখ আটকে রয়েছে সেই জলযানের মাঝবরাবর দাঁড়িয়ে থাকা একদল যাত্রীর দিকে। কারণ, তাঁরা নৌকোকেই বানিয়ে তুলেছেন নাচের মঞ্চ। পাঁচ যাত্রী মিলে সেখানেই গরবা নাচা শুরু করলেন। আশপাশের মানুষেরা বিস্ময়ের সঙ্গে তাঁদেরই দেখে গেলেন। কারও কারও মুখে বিরক্তির স্পষ্ট ছাপও ধরা পড়ল। অনেকে সেই মুহূর্ত ক্যামেরাবন্দিও করে রাখলেন। সেই ভিডিয়োই ছড়িয়ে পড়েছে সমাজমাধ্যমের পাতায়।

‘বাই.চারজ়ন’ নামের ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট থেকে ভিডিয়োটি পোস্ট করা হয়েছে। ভিডিয়োটি ভাইরালও হয়েছে। প্রচুর নেটাগরিকের নজর কেড়েছে ভিডিয়োটি। প্রায় আট হাজার নেটাগরিক ভিডিয়োটিতে প্রতিক্রিয়া জানিয়েছেন। নানা রকমের মন্তব্যে ভরে গিয়েছে ভিডিয়োটির মন্তব্যবাক্স। একদল নেটাগরিক যেমন বিষয়টি নিয়ে মজা করেছেন, তেমনই অনেকে এটিকে নাগরিক জ্ঞানের অভাব বলে মনে করছেন। এক নেটাগরিক মন্তব্য করেছেন, ‘‘চলন্ত নৌকোর মধ্যে এ সব করা অনুচিত। কোনও বড় বিপদ হয়ে যেতে পারত।’’

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement