FIFA World Cup 2026

দক্ষিণ কোরিয়ার প্রস্তুতি শিবিরের কাছে সন্দেহজনক ড্রোন! গুলি করে নামাল মেক্সিকো সেনা, বিশ্বকাপে নতুন উদ্বেগ

শুক্রবার ভারতীয় সময় ভোরে মেক্সিকোর মুখোমুখি হবে দক্ষিণ কোরিয়া। তার আগে দক্ষিণ কোরিয়ার প্রস্তুতি শিবিরের কাছে ড্রোনের দেখা পাওয়া গেল।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ১৮ জুন ২০২৬ ১৫:১০
Share:

অনুশীলনে দক্ষিণ কোরিয়ার ফুটবলারেরা। ছবি: রয়টার্স।

বিশ্বকাপের মাঝে সন্দেহজনক ড্রোন ঘিরে নতুন উদ্বেগ দেখা গেল। শুক্রবার ভারতীয় সময় ভোর ৬.৩০ মিনিটে মেক্সিকোর মুখোমুখি হবে দক্ষিণ কোরিয়া। তার আগে দক্ষিণ কোরিয়ার প্রস্তুতি শিবিরের কাছে ড্রোনের দেখা পাওয়া গেল। সেই ড্রোন গুলি করে নামাল মেক্সিকো সেনা।

Advertisement

অ্যাসোসিয়েট প্রেস জানিয়েছে, দক্ষিণ কোরিয়ার প্রস্তুতি শিবিরের কাছে যে ড্রোন উড়ছে তা মেক্সিকোর সেনাবাহিনীর বিশেষ প্রযুক্তির সাহায্যে ধরা পড়ে। তার পরেই তা গুলি করে নামায় সেনা। এক আধিকারিক জানিয়েছেন, এই বিষয়ে সংবাদমাধ্যমের সামনে তাঁরা বেশি কিছু বলতে পারবেন না। তদন্ত চলছে।

সেই ড্রোন কি দক্ষিণ কোরিয়ার প্রস্তুতির বিষয়ে তথ্য সংগ্রহের জন্য পাঠানো হয়েছিল, সেই প্রশ্নও উঠছে। তবে এখনই সেই বিষয়ে কিছু জানানো হচ্ছে না। কোথা থেকে সেই ড্রোন এসেছিল, কে পাঠিয়েছিল, তা খতিয়ে দেখা হচ্ছে। এর নেপথ্যে কোনও নাশকতার উদ্দেশ্য ছিল কি না তা-ও খতিয়ে দেখা হচ্ছে।

Advertisement

দক্ষিণ কোরিয়ার কোচ হং মিউং বো জানিয়েছেন, এই ঘটনা তাঁদের প্রস্তুতিতে ব্যাঘাত ঘটিয়েছে। তিনি বলেন, “গত কাল আমাদের প্রস্তুতির সময় আকাশে ড্রোনটা দেখা যায়। ভাগ্য ভাল তখনও আমরা প্রস্তুতি শুরু করিনি। আমাদের শিবিরের গোপন কথা জানার জন্য ড্রোন পাঠানো হয়েছিল কি না তা জানি না। তবে যা হয়েছে তা খুবই দুর্ভাগ্যজনক। এই ঘটনায় আমাদের প্রস্তুতিতে ব্যাঘাত হয়েছে।”

বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচে দক্ষিণ আফ্রিকাকে হারিয়েছে মেক্সিকো। অন্য দিকে চেকিয়াকে হারিয়েছে দক্ষিণ কোরিয়া। শুক্রবারের ম্যাচ দু’দলের কাছেই গুরুত্বপূর্ণ। গ্রুপের শীর্ষে ওঠার লড়াই। তার আগে সন্দেহজনক ড্রোন ঘিরে উদ্বেগ ছড়াল বিশ্বকাপে।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement