TRP Rating

নম্বর বাড়ল প্রায় সব ধারাবাহিকের, তবে পিছিয়ে পড়ল ‘পরশুরাম’! শীর্ষে রয়েছে কোন ধারাবাহিক?

অন্য সপ্তাহের তুলনায় অনেক দিন পরে নম্বর বেড়েছে প্রায় সব ধারাবাহিকের। তবে এখনও হারানো জায়গা ফিরে পায়নি ‘পরিণীতা’। নম্বর কমেছে ‘পরশুরাম’-এরও।

Advertisement

আনন্দবাজার ডট কম সংবাদদাতা

শেষ আপডেট: ১৮ জুন ২০২৬ ১৬:০৮
Share:

পিছিয়ে পড়েছে ‘পরশুরাম আজকের নায়ক’ ধারাবাহিক? ছবি: সংগৃহীত।

দু’সপ্তাহ ধরেই ছক্কা হাঁকাচ্ছে নিশা আর উজির কাহিনি। প্রথম যখন সম্প্রচার শুরু হয়েছিল এই ধারাবাহিকের, সেই সময়ে প্রতিযোগিতায় সে ভাবে দেখা যায়নি এই কাহিনিটিকে। কিন্তু সময়ের সঙ্গে গল্পে নতুন মোড় এসেছে, যা দর্শককে আরও কৌতূহলী করেছে। তাই চলতি সপ্তাহে প্রথম স্থানে ‘জোয়ার ভাঁটা’। এই সপ্তাহে তারা পেয়েছে ৫.৫।

Advertisement

অন্য সপ্তাহের তুলনায় অনেক দিন পরে নম্বর বেড়েছে প্রায় সব ধারাবাহিকের। তবে এখনও হারানো জায়গা ফিরে পায়নি ‘পরিণীতা’। এই সপ্তাহেও দ্বিতীয় স্থানে দেখা গেল এই কাহিনির নাম। এই সপ্তাহে তারা পেয়েছে ৫.৩। বরং পিছিয়ে পড়েছে ‘পরশুরাম আজকের নায়ক’। কিছু দিন আগেও একটানা এই কাহিনিকেই প্রথমে দেখেছে দর্শক। অনুরাগীদের আগ্রহ কি তবে কমেছে?

তবে গত কয়েক সপ্তাহে পরশুরামের সঙ্গে মিলিয়ে দেওয়া হয়েছে বিদ্যার কাহিনি। বেশ কিছু ধারাবাহিকের গল্প পরস্পরের সঙ্গে মিলে গিয়েছে। চলতি সপ্তাহে পরশুরাম এবং তটিনীর কাহিনি পেয়েছে ৫.২। নম্বর বেড়েছে ‘তারে ধরি ধরি মনে করি’ ধারাবাহিকেরও। তারাও পেয়েছে ৫.২। দুই ধারাবাহিকই রয়েছে তৃতীয় স্থানে।

Advertisement

নতুন কাহিনি হিসাবে ‘অন্নপূর্ণার লক্ষ্মীরা’ ধারাবাহিকও নজর কেড়েছে দর্শকের। মাত্র কয়েক সপ্তাহ হল শুরু হয়েছে এই ধারাবাহিক। একা মায়ের লড়াইয়ের কাহিনি প্রথমেই কৌতূহল তৈরি করেছিল অনুরাগীদের মনে। তার প্রভাব দেখা গেল টিআরপি-তে। চতুর্থ স্থানে রয়েছে এই ধারাবাহিক। তারা পেয়েছে ৪.৮। আর পঞ্চমে রয়েছে ‘প্রফেসর বিদ্যা ব্যানার্জি’। এই মুহূর্তে গুঞ্জন প্রফেসর বিদ্যা এবং রাজঋত বাস্তবেও সম্পর্কে জড়িয়েছেন। যদিও সেই গুঞ্জন উড়িয়ে দিয়েছেন নায়িকা স্বস্তিকা দত্ত। তাঁর মতে এই জুটি নিয়ে এত আলোচনা মানেই দর্শকের ভাল লাগছে তাদের সমীকরণ। চলতি সপ্তাহে তাদের প্রাপ্ত নম্বর ৪.৬। পঞ্চমে রয়েছে প্রফেসর বিদ্যার কাহিনি।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement