NHSRC Recruitment 2023

ন্যাশনাল হেল্‌থ সিস্টেমস রিসোর্স সেন্টারে কর্মখালি, জেনে নিন আবেদনের শর্তাবলি

লিড কনসালট্যান্ট পদে নিয়োগ করা হবে। মাসে ১ লক্ষেরও বেশি টাকা আয় করার সুযোগ।

Advertisement

আনন্দবাজার অনলাইন সংবাদদাতা

শেষ আপডেট: ১৯ সেপ্টেম্বর ২০২৩ ১৪:৫২
Share:

ন্যাশনাল হেল্‌থ সিস্টেমস রিসোর্স সেন্টার, নয়াদিল্লি। ছবি: সংগৃহীত

ব্যাচেলর অফ মেডিসিন, ব্যাচেলর অফ সার্জারি (এমবিবিএস)-র ডিগ্রি রয়েছে, এমন প্রার্থীদের জন্য কাজের সুযোগ। কেন্দ্রীয় সংস্থা ন্যাশনাল হেল্থ সিস্টেমস রিসোর্স সেন্টারের নয়াদিল্লির দফতরে প্রার্থী নিয়োগ করা হবে। চুক্তির ভিত্তিতে অভিজ্ঞ ব্যক্তিদের নিয়োগ করা হবে।

Advertisement

কোন পদে কর্মী প্রয়োজন?

লিড কনসালট্যান্ট (ম্যাটারনাল হেল্থ) পদে কর্মী নিয়োগ করা হবে। অনূর্ধ্ব ৫৫ বছর বয়সি প্রার্থীদের নিয়োগ করা হবে।

Advertisement

কারা আবেদন করতে পারবেন?

এমবিবিএস ডিগ্রির পাশাপাশি, পাবলিক হেল্থ বিষয়ে ডিগ্রি রয়েছে, এমন প্রার্থীদের আবেদন গ্রহণ করা হবে। তবে এই ক্ষেত্রে তাঁদের অন্তত ১০ বছর কাজের অভিজ্ঞতা থাকা বাঞ্ছনীয়। জাতীয় স্তরে জনস্বাস্থ্য, ম্যাটারনাল হেল্থ বিষয়ক প্রকল্প কিংবা সমতুল্য বিভাগে কাজের অভিজ্ঞতা থাকলে নিয়োগের ক্ষেত্রে অগ্রাধিকার দেওয়া হবে।

Advertisement

কাজের ধরন:

  • এক বছর চুক্তির ভিত্তিতে কাজ করতে হবে।
  • সুরক্ষিত মাতৃত্ব আশ্বাসন (সুমন) শীর্ষক কর্মসূচিটি বাস্তবায়নে সাহায্য করতে হবে।
  • রাজ্য এবং জেলাস্তরে ম্যাটারনাল হেল্থ ডিভিশনগুলির বিভিন্ন কর্মসূচির কাজ খতিয়ে দেখতে হবে।
  • প্রযুক্তিগত বিষয়ে সাহায্য এবং পরামর্শ দিতে হবে।
  • কাজের প্রয়োজনে দেশের বিভিন্ন প্রান্তে গিয়ে কাজ করতে হবে।

বেতন:

নিযুক্ত ব্যক্তিকে মাসে ১,৩০,০০০ থেকে ১,৭০,০০০ টাকা বেতন হিসাবে দেওয়া হবে।

এই পদে অনলাইনে প্রার্থীদের আবেদন করতে হবে। ন্যাশনাল হেল্থ সিস্টেমস রিসোর্স সেন্টারের ওয়েবসাইটের বিজ্ঞপ্তিতে উল্লিখিত ফরম্যাটে আবেদনপত্র পেশ করতে হবে। ২৬ সেপ্টেম্বর আবেদন গ্রহণের শেষ দিন। প্রার্থীদের অন্যান্য তথ্যের জন্য ওয়েবসাইট দেখে নিতে হবে।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement