WB Govt Jobs 2026

গবেষণার কাজে সহকারী নিয়োগ, ইন্টারভিউয়ের মাধ্যমে প্রার্থীদের যোগ্যতা যাচাই করবে বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয়

বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয়ের তরফে লেহ এবং লাদাখের মহিলাদের দক্ষতাবৃদ্ধিমূলক প্রকল্পে কাজ চলছে। তাতেই টেকনিক্যাল অ্যাসিস্ট্যান্ট প্রয়োজন।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ২৯ জুন ২০২৬ ১১:৪০
Share:

ছবি: সংগৃহীত।

বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয়ের গবেষণা প্রকল্পে কর্মী প্রয়োজন। বিশ্ববিদ্যালয়ের তরফে প্রকাশিত বিজ্ঞপ্তি অনুযায়ী, লেহ এবং লাদাখের মহিলাদের দক্ষতাবৃদ্ধিমূলক প্রকল্পে নিযুক্তের কাজ চলবে। তবে, এর জন্য এক জনকে নিয়োগ করা হবে।

Advertisement

বিশ্ববিদ্যালয়ের তরফে জানানো হয়েছে, কেন্দ্রীয় সরকারের ডিপার্টমেন্ট অফ সায়েন্টিফিক অ্যান্ড ইন্ডাস্ট্রিয়াল রিসার্চ (ডিএসআইআর) অর্থপুষ্ট প্রকল্পে টেকনিক্যাল অ্যাসিস্ট্যান্ট নিয়োগ করা হবে। নিযুক্তের জন্য প্রতি মাসের পারিশ্রমিক হিসাবে ২৩ হাজার টাকা বরাদ্দ করা হয়েছে।

মোট ছ’মাসের চুক্তিতে নিযুক্তের কাজ চলবে। ওই পদে কাজ করতে আগ্রহীদের বিজ্ঞান শাখার বিষয়ে স্নাতক হওয়া প্রয়োজন। পাশাপাশি, কাজের জন্য লেহ-লাদাখ যেতে আগ্রহী, এমন ব্যক্তিকে নিয়োগের ক্ষেত্রে অগ্রাধিকার দেওয়া হবে।

Advertisement

১ জুলাই অনলাইন মাধ্যমে ইন্টারভিউ নেওয়া হবে। তাতে যোগদান করতে আগ্রহীদের জীবনপঞ্জি, শিক্ষাগত যোগ্যতা এবং কর্মজীবনের শংসাপত্রের মতো নথি ই-মেল মারফত জমা দেওয়া প্রয়োজন।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement