VU Recruitment 2026

রিসার্চ অ্যাসিস্ট্যান্টের খোঁজে বিশ্বভারতী, ইতিহাস নিয়ে পড়াশোনা থাকলে মিলবে সুযোগ

ইন্ডিয়ান কাউন্সিল অফ সোশ্যাল সায়েন্স রিসার্চ (আইসিএসএসআর)-এর অর্থানুকূল্যে চালিত প্রকল্পে কাজ করতে হবে। প্রতি মাসের ৩৭ হাজার টাকা বরাদ্দ করা হয়েছে ফেলোশিপ হিসাবে।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ২৪ এপ্রিল ২০২৬ ১৯:১১
Share:

বিশ্বভারতী। ছবি: সংগৃহীত।

বিশ্বভারতীতে রয়েছে গবেষণা প্রকল্পে কাজের সুযোগ। সেই মর্মে প্রতিষ্ঠানের তরফে বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। বিশ্ববিদ্যালয়ের এনশিয়েন্ট ইন্ডিয়ান হিস্ট্রি, কালচার অ্যান্ড আর্কিয়োলজি বিভাগের তরফে গবেষক নেওয়া হবে।

Advertisement

গবেষণা প্রকল্পে কাজের জন্য রিসার্চ অ্যাসিস্ট্যান্ট প্রয়োজন। ইন্ডিয়ান কাউন্সিল অফ সোশ্যাল সায়েন্স রিসার্চ (আইসিএসএসআর)-এর অর্থানুকূল্যে চালিত প্রকল্পে কাজ করতে হবে। প্রতি মাসের ৩৭ হাজার টাকা বরাদ্দ করা হয়েছে ফেলোশিপ হিসাবে। আবেদনের জন্য কোনও স্বীকৃত প্রতিষ্ঠান থেকে এনশিয়েন্ট হিস্ট্রি, আর্কিয়োলজি অথবা ইতিহাস বিষয়ে স্নাতকোত্তর যোগ্যতা থাকা চাই। পাশাপাশি, ন্যাশনাল এলিজিবিলিটি টেস্ট, এমফিল অথবা পিএইচডি থাকতে হবে। কম্পিউটারের এমএস অফিস জানা থাকতে হবে এবং ইংরেজিতে দক্ষতা থাকতে হবে। বাকি প্রয়োজনীয় যোগ্যতা জানতে মূল বিজ্ঞপ্তিটি দেখুন।

আবেদন করবেন কী ভাবে?

Advertisement

প্রার্থীকে বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে যেতে হবে। ‘হোমপেজ’ থেকে ‘কেরিয়ার’-এ গেলে বিজ্ঞপ্তিটি পাওয়া যাবে। সেখানে দেওয়া তথ্য অনুযায়ী আবেদনপত্র জমা দিতে হবে। বিজ্ঞপ্তিটি প্রকাশিত হয়েছে ২৪ এপ্রিল। এই তারিখ থেকে আগামী ২৮ দিনের মধ্যে আবেদন প্রক্রিয়া সম্পন্ন করা দরকার। বিজ্ঞপ্তি থেকেই এই বিষয়ে বিস্তারিত তথ্য এবং শর্তাবলি জানা যাবে।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement