WBPSC Recruitment 2026

কেমিস্ট পদে যোগ্য প্রার্থী প্রয়োজন, আবেদনের শর্ত জানাল রাজ্যের পাবলিক সার্ভিস কমিশন

কেমিস্ট পদে কর্মী নিয়োগের একটি বিজ্ঞপ্তি প্রকাশ করেছে ওয়েস্ট বেঙ্গল পাবলিক সার্ভিস কমিশন। ওই পদে দু’জনকে নিয়োগ করা হবে।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ১৩ মার্চ ২০২৬ ১৫:০০
Share:

— প্রতিনিধিত্বমূলক চিত্র।

রাজ্য সরকারি বিভাগে কেমিস্ট নিয়োগ করা হবে। ওই পদে নিয়োগের একটি বিজ্ঞপ্তি প্রকাশ করেছে ওয়েস্ট বেঙ্গল পাবলিক সার্ভিস কমিশন। কমিশনের তরফে জানানো হয়েছে, ওই পদে দু’জনকে নিয়োগ করা হবে।

Advertisement

কেমিস্ট পদে নিযুক্তদের রাজ্য সরকার অধীনস্থ ওয়াটার রিসোর্সেস ইনভেস্টিগেশন অ্যান্ড ডেভেলপমেন্ট ডিপার্টমেন্ট-এ কাজ করতে হবে। তাঁদের জন্য প্রতি মাসে ৬৫,১০০-১,৪৪,৩০০ টাকা বেতনক্রমে পারিশ্রমিক বরাদ্দ করা হয়েছে।

উল্লিখিত পদে রসায়নে স্নাতকোত্তর যোগ্যতা সম্পন্নেরা আবেদনের সুযোগ পাবেন। এ ক্ষেত্রে তাঁদের ওয়াটার অ্যানালিসিস-এর কাজে দু’বছরের কাজের পূর্ব-অভিজ্ঞতা থাকা প্রয়োজন। আবেদনকারীর বয়স ৩৬ বছরের মধ্যে হতে হবে। এ ছাড়াও প্রার্থীদের বাংলা ভাষায় সাবলীল হওয়া আবশ্যক।

Advertisement

প্রার্থীদের ওয়েস্ট বেঙ্গল পাবলিক সার্ভিস কমিশন-এর ওয়েবসাইট মারফত আবেদনপত্র জমা দিতে হবে। আবেদনের শেষ দিন ৪ এপ্রিল। আবেদনমূল্য ২১০ টাকা। লিখিত পরীক্ষা এবং ইন্টারভিউয়ের মাধ্যমে প্রার্থীদের যোগ্যতা যাচাই করা হবে।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement