Varun Dhawan

দীর্ঘ বিরতি নিচ্ছেন বরুণ ধবন! ‘বর্ডার ২’-র জন্য কটাক্ষের শিকার বলেই কি এমন সিদ্ধান্ত অভিনেতার?

‘বর্ডার ২’ মুক্তির আগে ছবির একটি গান প্রকাশ্যে এসেছিল। সেই গানের দৃশ্যে বরুণের অভিব্যক্তি নিয়ে নিন্দকেরা প্রশ্ন তুলেছিলেন। এও শোনা গিয়েছিল, বরুণের বিরুদ্ধে নাকি ইচ্ছা করেই নেতিবাচক প্রচার চালানো হচ্ছে।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ১০ মার্চ ২০২৬ ১৯:০১
Share:

কেন অভিনয় থেকে বিরতি নিচ্ছেন বরুণ? গ্রাফিক: আনন্দবাজার ডট কম।

‘বর্ডার ২’ মুক্তির আগে কটাক্ষের মুখে পড়েছিলেন বরুণ ধবন। এমনকি, তাঁর অভিনয়দক্ষতা নিয়েও প্রশ্ন উঠেছিল। কিন্তু ছবিমুক্তির পরে ভিন্ন প্রতিক্রিয়া দেন দর্শক। ছবিটিও বক্সঅফিসে সফল। কিন্তু অভিনয় থেকে নাকি দীর্ঘ বিরতি নিচ্ছেন বরুণ। কারণ কী?

Advertisement

‘বর্ডার ২’ মুক্তির আগে ছবির একটি গান প্রকাশ্যে এসেছিল। সেই গানের দৃশ্যে বরুণের অভিব্যক্তি নিয়ে নিন্দকেরা প্রশ্ন তুলেছিলেন। এ-ও শোনা গিয়েছিল, বরুণের বিরুদ্ধে নাকি ইচ্ছা করেই নেতিবাচক প্রচার চালানো হচ্ছে। বরুণ নিজেও মুখ খুলেছিলেন কটাক্ষের বিরুদ্ধে। ছবিমুক্তির পরে তাঁর অভিনয় প্রশংসিত হয়েছে। কিন্তু এর মধ্যেই কেন বিরতি নিচ্ছেন তিনি?

অভিনেতার এক ঘনিষ্ঠ সূত্র সংবাদমাধ্যমকে জানিয়েছে, তিনি নাকি দীর্ঘ দিনের জন্য বিরতি নিচ্ছেন। এই সময়টা তিনি পরিবারের সঙ্গে কাটাতে চান। বিশেষ করে, কন্যা লারাকে সময় দিতেই নাকি এই সিদ্ধান্ত নিচ্ছেন বরুণ।

Advertisement

তবে বরুণ নিজে এখনও এই বিষয়ে মুখ খোলেননি। তবে খুব শীঘ্রই বরুণের একটি ছবির মুক্তি পাওয়ার কথা রয়েছে। অভিনেতার ‘হ্যায় জওয়ানি তো ইশ্‌ক হোনা হ্যায়’ প্রথমে মুক্তি পাওয়ার কথা ছিল ৫ জুন। তবে সেই সময়েই মুক্তি পাচ্ছে যশের ‘টক্সিক’। তাই বক্সঅফিসে সংঘাত এড়াতে ‘হ্যায় জওয়ানি তো ইশ্‌ক হোনা হ্যায়’ মুক্তি পাচ্ছে ১২ জুন। ছবির পরিচালনায় বরুণের বাবা ডেভিড ধবন। বরুণের বিপরীতে অভিনয় করছেন পূজা হেগড়ে ও মৃণাল ঠাকুর। এই ছবিমুক্তির পরেই দীর্ঘ বিরতিতে চলে যাচ্ছেন বরুণ। এমনই শোনা যাচ্ছে। তবে অনুরাগীদের অনুমান, ‘বর্ডার ২’-এর জন্য কটাক্ষের শিকার হওয়াও নাকি এই বিরতির নেপথ্যে একটি কারণ।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement